কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মসলা ছাড়াই অসাধারণ স্বাদ! ঝটপট তৈরি করুন পেশোয়ারি গোশত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাংসের রান্নায় মসলা না থাকলে কি আর স্বাদ থাকে? এমন ধারণা অনেকেরই। কিন্তু পেশোয়ারি গোশত একদম ভিন্ন রকমের একটি পদ, যা তৈরি হয় প্রায় কোনো মসলা ছাড়াই- অথচ স্বাদে অনন্য!

এই সহজ ও সুস্বাদু রেসিপিটি মূলত পাকিস্তানের পেশোয়ার অঞ্চল থেকে উঠে এসেছে, আর এখন এটি বাংলাদেশেও দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। চলুন দেখে নিই কীভাবে খুব কম উপকরণেই তৈরি করে ফেলা যায় এই ভিন্নধর্মী মাংসের পদটি।

উপকরণ :

গরু বা খাসির মাংস– ১ কেজি

ঘি- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

আস্ত আলু- ৪-৫টি (ইচ্ছেমতো)

কাঁচা মরিচ- ২টি

টমেটো- ২টি (চৌকো করে কাটা)

আদা কুচি- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো

পানি- প্রয়োজন অনুযায়ী

ধনিয়া পাতা- পরিবেশনের জন্য

প্রস্তুত প্রণালী :

একটি মোটা তলার হাঁড়িতে মাংসসহ সব উপকরণ একসঙ্গে দিয়ে দিন- ঘি, লবণ, কাঁচা মরিচ, টমেটো, আলু, আদা কুচি ও গোলমরিচ গুঁড়া।

চুলায় হাঁড়িটি বসিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না করুন।

প্রয়োজনমতো পানি দিন, যেন মাংস সেদ্ধ হতে পারে।

মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিন, যাতে পাতিলের তলায় লেগে না যায়।

মাংস নরম হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

এই সাদাসিধে অথচ সুস্বাদু পেশোয়ারি গোশত পরিবেশন করুন রুটি, পরোটা, খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে। মসলা ছাড়াও যে রান্নায় গভীরতা থাকতে পারে, তা বোঝা যাবে প্রথম এক চামচেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X