কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তেল ছাড়াই ২ সহজ ও স্বাস্থ্যকর রেসিপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেল ছাড়া রান্না— শুনতে কঠিন মনে হলেও, ঠিকভাবে উপকরণ ও পদ্ধতি অনুসরণ করলে তা যেমন সুস্বাদু হতে পারে, তেমনি স্বাস্থ্যকরও। বর্তমানে তেলের দাম বাড়ায় অনেকেই বিকল্প পথ খুঁজছেন। অনেক রান্নায় তেলের জায়গায় সামান্য পানি ব্যবহার করেও মসলা কষানো যায়।

আরও পড়ুন : রান্নায় মরিচ বেশি হলে যা করবেন

আরও পড়ুন : রুই মাছের ৮ পদ, আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি

আজ রইল তেল ছাড়া দুটি সহজ, হালকা ও পুষ্টিকর রেসিপি— একটি সবজির, আরেকটি মাছ ও বেগুনের মজাদার কম্বো!

তেল ছাড়াই মিক্সড সবজি

যা যা লাগবে

ফুলকপি – ১টি

বাঁধাকপি – আধা

ব্রুকলি – ১টি

আলু – ৫০০ গ্রাম

গাজর – ১০০ গ্রাম

মটরশুঁটি – ৫০ গ্রাম

লবণ – ২ চা চামচ

ধনেপাতা – ১ মুঠো

কাঁচামরিচ – ৫টি

কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ

মধু – ১ চা চামচ (ইচ্ছা হলে)

যেভাবে বানাবেন

সব সবজি ধুয়ে পাতলা করে কেটে নিন। একটি পাত্রে ২ কাপ পানি দিয়ে সবজি সেদ্ধ করুন প্রায় ২০ মিনিট। এরপর দিন লবণ, কাঁচামরিচ, ধনেপাতা। কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে দিয়ে দিন এবং আরও ২ মিনিট রান্না করুন। চাইলে শেষে একটু মধু দিয়ে নামিয়ে ফেলুন।

তেল ছাড়া মাছ ও বেগুন

যা যা লাগবে

যে কোনো মাছ – ২ টুকরো

বেগুন – ১টি

পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ

রসুন কুঁচি – আধা চা চামচ

মরিচ গুঁড়া – আধা চা চামচ

হলুদ গুঁড়া – সিকি চা চামচ

কাঁচামরিচ ফালি – ২টি

ধনেপাতা কুঁচি – ১ টেবিল চামচ

যেভাবে বানাবেন

কড়াইয়ে আধা কাপ পানি দিন। তাতে কাঁচামরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে রান্না করুন। এরপর মাছ ও বেগুন একসঙ্গে দিয়ে নাড়ুন।

ঢেকে দিন, আঁচ কমিয়ে রান্না করুন যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে। শেষে কাঁচামরিচ ও ধনেপাতা ছড়িয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ।

আরও পড়ুন : রান্নায় হলুদ বেশি পড়ে গেছে? যা করণীয়

আরও পড়ুন : রান্নায় খাবার পুড়ে গেলে পোড়া গন্ধ দূর করবেন যেভাবে

তেল ছাড়া রান্না মানেই যে স্বাদহীন খাবার, তা কিন্তু একদম নয়। সঠিক উপকরণ আর প্রণালিতে তেল ছাড়াও সুস্বাদু, স্বাস্থ্যকর ও বাজেটবান্ধব রান্না করা সম্ভব।

চেষ্টা করে দেখুন— স্বাদে ও স্বাস্থ্যে দুটোই থাকবে আপনার দখলে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X