কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জ্বরে মুখের রুচি কমলে যা খাবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি মৌসুমে অনেকে চিকুনগুনিয়া, ডেঙ্গু, করোনাসহ নানা ভাইরাস জ্বরে ভুগছেন। জ্বর বা যেকোনো অসুস্থতা থেকে সেরে উঠতে খাবার বা নিয়ন্ত্রিত খাবারের (ডায়েট) ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্বরের সময় বা সুস্থ হওয়ার পর অনেকের কোনো খাবারই খেতে ভালো লাগে না; বিশেষ করে শিশুরা জ্বরের সময় কিছুই খেতে চায় না। এমনকি জ্বর ভালো হলেও জিবের তিতা স্বাদটা রয়েই যায়।

অসুস্থতার পর দ্রুত স্বাস্থ্য পুনরুদ্ধারে আগের চেয়ে বেশি ক্যালরির প্রয়োজন হয়। অসুস্থতার পর ক্ষুধা ও খাবারের প্রতি আগ্রহ ফিরে পেতে এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যায়। এ সময় ক্যালরি পূরণ করতে কী খাওয়া উচিত, জেনে নেওয়া যাক—

* একসঙ্গে বেশি না খেয়ে খাবারকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খান। আগে, মাঝখানে পানি না খেয়ে খাওয়ার কিছুক্ষণ পর পানি খান।

* মুখের রুচি বাড়াতে স্যুপ (লেমন করিয়্যান্ডার স্যুপ, টমেটো স্যুপ, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ) খুবই কার্যকর। চিকেন স্যুপ যেকোনো তরলের তুলনায় বেশি কার্যকর। কারণ, এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড; যা অ্যান্টিভাইরাল, অ্যান্টিইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

* রুচি বাড়াতে প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন সি-যুক্ত খাবার যেমন লেবু, আমড়া, আমলকী, কমলা, মাল্টা, আনারস, আঙুর, ব্রকলি, গাজর, টমেটো, ক্যাপসিকাম রাখতে হবে।

* প্রতি বেলার খাবারের সঙ্গে লেবু, টমেটোর চাটনি রাখা যেতে পারে। এক বা দুটি পুদিনাপাতা মুখে রেখে দিলে বিস্বাদ ভাব অনেকটা কাটবে। তরকারিতেও পুদিনাপাতা দিতে পারেন।

* খাওয়ার আগে সামান্য আদা চিবিয়ে নিলেও মুখে রুচি বাড়ে। রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল। এটি ইমিউন সিস্টেমকেও উদ্দীপ্ত করতে পারে। মুরগির স্যুপ বা ঝোলের সঙ্গে রসুন যোগ করুন।

* মধু ব্যাকটেরিয়ারোধী ও ইমিউন সিস্টেমকে উদ্দীপ্ত করে। শিশুদের কাশি হলে মধু ভালো উপকার দেয়।

* হালকা গরম পানিতে লবণ মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার কুলকুচি করতে পারেন।

* জ্বরে কচি ডাবের পানি কার্যকর পানীয়। এতে গ্লুকোজ ও প্রয়োজনীয় ইলেকট্রোলাইট রয়েছে।

* সামুদ্রিক মাছ প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি-এর উৎস; যা প্রদাহনিরোধী ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

* তেলেভাজা খাবার বাদ দিয়ে কম মসলাযুক্ত, সহজপাচ্য খাবার খেতে হবে। স্মুদি, মিল্কশেক বা সতেজ অনুভূতি দেয়, এমন পানীয় খেতে পারেন। দুধ খেতে না চাইলে দই, পনির বা আইসক্রিম খান।

* জিংকযুক্ত খাবার যেমন ডিম, দুধ, পনির, বাদাম, সিড, রেড মিট, অরগ্যান মিট, মাশরুম, পালংশাক মুখের রুচি বাড়ায়। অনেক সময় জিংক ও ভিটামিনের পরিমাণ কমে গেলে ক্ষুধা কমে যায়। মাছের তেল, জিংক ও ভিটামিন বি-১ (থায়ামিন) সাপ্লিমেন্টগুলো ক্ষুধা বাড়াতে সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X