কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ ?

তেলাপিয়া মাছ। ছবি : সংগৃহীত
তেলাপিয়া মাছ। ছবি : সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী মাছ খাওয়ার পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয়, তার হাত-পাও কেটে ফেলতে হয়েছে! খবর অনুযায়ী, তিনি তেলাপিয়া মাছ ঠিকভাবে রান্না না করে খেয়েছিলেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে—তাহলে কি তেলাপিয়া মাছ আসলেই বিষাক্ত?

বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। চলুন জেনে নেওয়া যাক, আসল ঘটনা কী।

তেলাপিয়া নয়, আসল বিপদের নাম ভাইব্রিও ভালনিফিকাস

ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম. আর. করিম রেজা জানিয়েছেন, মাছ নয়, সমস্যার আসল উৎস এক ধরনের ব্যাকটেরিয়া—ভাইব্রিও ভালনিফিকাস (Vibrio vulnificus)। এটি সাধারণত সি-ফুড বা সামুদ্রিক মাছের মাধ্যমে শরীরে প্রবেশ করে।

এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে সাধারণ খাদ্যে বিষক্রিয়ার চেয়েও ভয়াবহ সমস্যা হতে পারে।

কীভাবে ছড়ায় এই ব্যাকটেরিয়া?

- কাঁচা বা আধা সিদ্ধ মাছ বা সি-ফুড খাওয়ার মাধ্যমে

- পানিতে থাকা অবস্থায় ত্বকের কাটা বা ক্ষত দিয়ে শরীরে ঢুকে

- শেলফিশ ও ওয়েস্টার থেকেও এই ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয়

গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন।

লক্ষণ কী হতে পারে?

এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে দেখা দিতে পারে:

- বমি, ডায়রিয়া, পেটব্যথা, জ্বর

- ত্বকে ব্যথা, লালচে ভাব, ফুলে যাওয়া বা কালো হয়ে যাওয়া

- গুরুতর হলে রক্তে ছড়িয়ে সেপটিক শক এবং মৃত্যু পর্যন্ত হতে পারে

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন লিভারের সমস্যা আছে বা বয়স বেশি, তাদের ঝুঁকি অনেক বেশি।

কীভাবে বাঁচবেন এই ঝুঁকি থেকে?

বিশেষজ্ঞদের পরামর্শ

- সবসময় মাছ ও সি-ফুড ভালোভাবে রান্না করে খান

- কাঁচা বা আধা সিদ্ধ কিছু খাওয়ার ঝুঁকি নেবেন না

- শরীরে কাটা বা ক্ষত থাকলে পানিতে নামা এড়িয়ে চলুন

- মাছ খাওয়ার পর যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তাৎক্ষণিক চিকিৎসকের কাছে যান

তাহলে কি তেলাপিয়া মাছই বিপজ্জনক?

না, তেলাপিয়া মাছ স্বাভাবিকভাবে বিষাক্ত নয়। সমস্যা হয় যখন সেটা ভালোভাবে রান্না না করে খাওয়া হয় বা পানির মাধ্যমে ব্যাকটেরিয়া শরীরে ঢোকে।

তেলাপিয়া হোক বা অন্য যে কোনো মাছ—পরিচ্ছন্নতা এবং সঠিকভাবে রান্না করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একজনের ভয়াবহ অভিজ্ঞতা থেকে গুজব ছড়ানো সহজ, কিন্তু সত্যিটা জানা আরও জরুরি। মাছ আমাদের স্বাস্থ্যকর প্রোটিনের উৎস—তবে রান্নার নিয়ম না মানলে সেটা বিপদের কারণও হতে পারে।

তাই মাছ খেতে ভয় নয়; বরং সচেতন হওয়া সবচেয়ে জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X