কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রান্নায় হলুদ বেশি পড়ে গেছে? যা করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রান্না করতে গিয়ে একটু এদিক-ওদিক হওয়া খুবই স্বাভাবিক। কখনো নুন বেশি, কখনো তেল বেশি—আর কখনো আবার হলুদ! তরকারিতে যদি হলুদ বেশি পড়ে যায়, তাহলে তার স্বাদ অনেক সময় তিতা বা ঝাঁজালো হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই। রান্না নষ্ট না করেই খুব সহজে এই সমস্যার সমাধান করা যায়।

চলুন জেনে নিই তিনটি ঘরোয়া উপায়, যা হলুদের তিতা ভাব কমাতে দারুণ কাজে আসে।

তেজপাতা

তেজপাতা শুধু ঘ্রাণই বাড়ায় না, অতিরিক্ত হলুদের তিতা স্বাদও কমাতে পারে।

- রান্নায় ২-৩টি তেজপাতা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন।

- এরপর তেজপাতাগুলো তুলে ফেলুন।

এই পদ্ধতিতে তরকারির স্বাদ অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।

নারকেল বা নারকেলের দুধ

নারকেলের হালকা মিষ্টি স্বাদ অতিরিক্ত হলুদের তেজ ভাব কমাতে খুব কার্যকর।

- ঝোল বা তরকারিতে নারকেল কুচি বা নারকেলের দুধ মেশান।

-ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন।

নারকেল হলুদের তিতা ভাব ঢেকে তরকারিতে নতুন স্বাদ আনবে।

পেঁয়াজ-টম্যাটো-আদা-রসুন পেস্ট

এই মশলার পেস্ট শুধু স্বাদই বাড়ায় না, বেশি হলুদের স্বাদও কভার করতে পারে।

-প্যানে অল্প তেলে হালকা করে পেঁয়াজ, টমেটো, আদা ও রসুন ভেজে নিন।

- নরম হলে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।

- এই পেস্ট রান্নায় মেশান এবং আরও কয়েক মিনিট রান্না করুন।

খেয়াল রাখবেন নারকেল বা পেস্ট মেশানোর সময় অতিরিক্ত দিয়ে ফেলবেন না, নয়তো স্বাদ একেবারে বদলে যেতে পারে

রান্নায় ভুল হতেই পারে—সেটা নিয়ে দুশ্চিন্তা না করে বুদ্ধি খাটান। এই সহজ ঘরোয়া কৌশলগুলো জানলে ছোটখাটো রান্নার ভুলও আর বড় সমস্যা হয়ে উঠবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X