কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৭ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে ডিম খেলে বাড়বে না কোলেস্টেরল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শরীরে দুর্বলতা থাকলে নিয়মিত একটি করে ডিম খেতে বলেছেন পুষ্টিবিদ। আবার যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্যও ডিম জরুরি। কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে ডিম খাচ্ছেন না? সমস্যা আসলে লুকিয়ে রয়েছে রান্নার পদ্ধতিতে সকালের নাশতায় অনেকেরই ডিম চাই। কিন্তু অতিরিক্ত ডিম খাওয়া আবার ভালো নয়। খবর আনন্দবাজারের।

তবে বেশি ডিম খেলে তো আবার কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয় থাকে। তবে চিকিৎসকেরা বলছেন, কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য শুধু ডিমকে দোষ দিয়ে লাভ নেই। ডিম কীভাবে খাচ্ছেন, তার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে।

পেনসিলভেনিয়ার বাসিন্দা, চিকিৎসক কেলিয়ান পেট্রুসি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রোটিন ছাড়াও আয়রন, জ়িংক, রাইবোফ্ল্যাভিন, ফসফরাস, ফোলেটের মতো বেশকিছু জরুরি খনিজ পদার্থ এবং নানা ধরনের ভিটামিন রয়েছে ডিমের মধ্যে। শারীরবৃত্তীয় নানা কাজের জন্য প্রতিটি খনিজ গুরুত্বপূর্ণ। রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়ার নেপথ্যে যে ডিমের কোনো হাত নেই, সে কথা সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে।

কেলিয়ানের মতে, অতিরিক্ত তেল দিয়ে ডিম ভাজা কিংবা ডিমের সঙ্গে সসেজ, সালামি, বেকনের মতো খাবার কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ, এই ধরনের খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। সসেজ বা বেকনজাতীয় খাবারে সোডিয়ামের মাত্রাও বেশি। এই সব ফ্যাক্টর কিন্তু হার্টের রোগ, কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণ। তাই ডিম সেদ্ধ করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X