কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ভালো নাকি খারাপ, যা বলছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসগুলোই অনেক সময় সুস্থতা কিংবা অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। যেমন ধরুন ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নেওয়ার অভ্যাস। প্রায় সবারই চিরচেনা রুটিন এটি। অনেকেই মনে করেন, দিন শুরু মানেই পরিচ্ছন্নতা, তাই বিছানা ঠিকঠাক করে নেওয়া খুব জরুরি।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়মিত অভ্যাস নাকি আপনার অজান্তেই শরীরে ডেকে আনতে পারে নানা অসুখ-বিসুখ। হ্যাঁ, অবাক করার মতো হলেও বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে, ঘুম থেকে উঠেই বিছানায় হাত দেওয়া স্বাস্থ্যকর নয়।

কারণ, রাতে ঘুমের সময় আমাদের শরীর থেকে তাপ আর ঘাম বের হয়। সেই আর্দ্রতা তোশক, চাদর আর কম্বলে জমে থাকে। রাতভর অন্ধকারে এগুলো হয়ে ওঠে জীবাণুর আড্ডাখানা। বিশেষ করে ‘ডাস্ট মাইটস’ নামের ধুলোজীবাণু অন্ধকারে বংশবিস্তার শুরু করে, আবার আলো-হাওয়ায় তাদের শক্তি কমে যায়। তাই ঘুম থেকে উঠেই যদি বিছানায় হাত দেন, তবে এ সব জীবাণু সরাসরি আপনার শরীরে ছড়িয়ে পড়তে পারে।

কাজেই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘুম থেকে ওঠার পরপরই বিছানার কাছাকাছি না যেতে। বরং জানালা খুলে দিন, যেন হাওয়া আর রোদ এসে বিছানার স্যাঁতস্যাঁতে ভাব দূর করে। অন্তত এক ঘণ্টা পর বিছানা গুছানোই সবচেয়ে ভালো। তাতে শুধু ধুলোজীবাণু দূর হয় না, নানা ধরনের ব্যাকটেরিয়ারও বিস্তার রোধ করা সম্ভব হয়।

তবে বিছানার যত্ন এখানেই শেষ নয়। নিয়মিত চাদর পরিষ্কার রাখা, সপ্তাহে অন্তত একদিন চাদর বদল করা জরুরি। অপরিষ্কার চাদরে শুধু রোগ ছড়ায় না, ঘুমও বিঘ্নিত হয়। অন্যদিকে পরিষ্কার-পরিচ্ছন্ন বিছানা মন ভালো করে, শান্তির ঘুমও এনে দেয়।

অতএব, দিনের শুরুটা যেন সাজানো-গোছানো হয়, সেটাই কাম্য। তবে শরীরের ক্ষতির বিনিময়ে নয়। বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে ওঠেই বিছানা গুছানো ভালো অভ্যাস মনে হলেও একটু অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

সূত্র : সংবাদ প্রতিদিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X