মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্ষাকালে কিংবা শহুরে ছোট্ট ফ্ল্যাটবাড়িতে জায়গার অভাবে অনেকেরই ভরসা হয়ে ওঠে ঘরের ভেতর জামাকাপড় শুকানো। বাইরে রোদ নেই, বারান্দায় জায়গা কম- তাই ভেজা কাপড় ঘরের ভেতর ঝুলিয়ে রাখা ছাড়া আর উপায় থাকে না। কিন্তু জানেন কি, এই সামান্য অভ্যাসও অজান্তেই আপনার পরিবারের জন্য ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ?

বিশেষজ্ঞরা বলছেন, ঘরে ভেজা কাপড় শুকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, যা থেকে তৈরি হয় ড্যাম্প ভাব, ছত্রাকের বৃদ্ধি এবং শ্বাসকষ্ট ও অ্যালার্জির মতো স্বাস্থ্যঝুঁকি। শুধু তাই নয়, এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ঘরের আসবাবপত্র ও দেয়ালও। ফলে সুবিধার জন্য করা এই কাজটাই পরিণত হতে পারে পরিবারের সবার জন্য অস্বস্তির কারণ। বিশেষজ্ঞদের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস

চলুন, জেনে নিই ভেজা কাপড় ঘরে শুকানোর ফলে কী কী সমস্যা হতে পারে—

ছত্রাক ও জীবাণুর বৃদ্ধি

ভেজা কাপড় থেকে বাতাসে আর্দ্রতা বাড়ে, যা ঘরের দেওয়াল, ছাদ ও আসবাবপত্রে ছত্রাক জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি করে।

শ্বাসকষ্ট ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা

বাতাসের সঙ্গে ছত্রাকের কণা ফুসফুসে প্রবেশ করলে কাশি, শ্বাসকষ্ট এমনকি অ্যাজমার মতো সমস্যা বাড়তে পারে।

অ্যালার্জি ও ইমিউনিটি কমে যাওয়া

যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের জন্য চুলকানি, চোখ লাল হওয়া, মাথাব্যথা ও ক্লান্তি বেড়ে যেতে পারে। এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও (ইমিউনিটি) কমে যেতে পারে।

সমাধান কী?

১. পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করুন।

২. সম্ভব হলে এক্সস্ট ফ্যান ব্যবহার করুন।

৩. বাথরুম বা ব্যালকনিতে শুকানোর ব্যবস্থা করুন, যাতে ঘরের মূল অংশে আর্দ্রতা না জমে।

চিকিৎসকরা বলছেন, ঘরের ভেতর জামাকাপড় শুকানো গেলেও সতর্কতা না নিলে তা শারীরিক ও বাসস্থানের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই সুস্থ থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X