কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এসব গাছ থাকলে বর্ষার মৌসুমেও বাড়িতে আসবে না সাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশজুড়ে চলছে বর্ষার মৌসুম। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানি। সম্প্রতি দেশের অনেক স্থানেই রাসেল ভাইপারসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপের দেখা মিলেছে। এতে জনমনে তৈরি হয়েছে আতংক।

বর্ষা মৌসুমে আর্দ্র আবহাওয়া হওয়ায় সাপ গর্ত থেকে বেরিয়ে আসে এবং উঁচু এলাকায় ঢুকে পড়ে। এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যা কামড়ালে মুহূর্তেই আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে। তাই এ সময় বাড়তি সতর্ক হওয়া দরকার।

এমন কিছু প্রাকৃতিক গাছ রয়েছে যা সাপ সবসময় এড়িয়ে চলতে চায়। বাড়িতে নির্দিষ্ট কিছু গাছ লাগালে সাপের প্রবেশ অনেকাংশে ঠেকানো সম্ভব। তেমনি কিছু গাছ নিয়ে আলোচনা থাকছে এই প্রতিবেদনে।

রসুন গাছ

সাপ তাড়ানোর প্রাকৃতিক ও বাস্তবসম্মত উপায়গুলোর মধ্যে প্রথম ও কার্যকর একটি গাছ হলো রসুন গাছ। এই গাছে রয়েছে সালফোনিক অ্যাসিড। যার গন্ধ খুব শক্তিশালী ও তীক্ষ্ণ হওয়ায় সাপ পছন্দ করে না। রসুন গাছ বাড়িতে লাগাতে পারলে সাপের প্রবেশ বন্ধ হয়ে যাবে।

পেঁয়াজ গাছ

বাড়িতে সাপের প্রবেশ আটকাতে বাড়িতে পেঁয়াজ গাছ লাগানো একটি কার্যকর পদ্ধতি। এতে রসুনের মতো সালফোনিক অ্যাসিডও রয়েছে। এই অ্যাসিডের কারণে পেঁয়াজ কাটলে চোখের জল বেরিয়ে আসে। সাপ এই অ্যাসিডে বেশিক্ষণ থাকতে পারে না বলে পালিয়ে যায়।

সর্পগন্ধা

সাপের নাম হয়ে সাপের কাছে শত্রু। গাছটির নাম হল সর্পগন্ধা। এই গাছের শিকড় হলুদ বা বাদামী। এ ছাড়াও গাছের পাতাগুলো উজ্জ্বল সবুজ রঙের হয়। কথিত রয়েছে, এই গাছের গন্ধ এতটাই খারাপ যে সাপ গন্ধ পেলেই পালিয়ে যায়।

তুলসী গাছ

তুলসী গাছ হলো ওষুধিগুণে পরিপূর্ণ। একটি পাত্রে তুলসী গাছ লাগিয়ে বাড়ির দরজা, জানালা বা বারান্দায় রাখলে সাপ এবং বিছে বাড়ির আশপাশে আসবে না। এই গাছের গন্ধ সাপকে বাড়ির থেকে দূরে রাখবে।

লেমনগ্রাস

লেমনগ্রাস বাড়ির পাশে বা পাত্রে লাগানো যেতে পারে। এই ঘাস জাতীয় উদ্ভিদ থেকে যে গন্ধ আসে তা সাপ সহ্য করতে পারে না। এমনকী লেমনগ্রাসের গন্ধে সাপের পাশাপাশি মশারাও পালায়।

স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্ট নামে এই গাছটি বাড়িতে একটি টবে লাগিয়ে জানালা বা বারান্দায় রাখা যেতে পারে। স্নেক প্ল্যান্টের গন্ধ বাড়ির পাশে সাপ আসতে দেবে না।

ক্যাকটাস গাছ

বাড়ির পাশে একটি ক্যাকটাস গাছ লাগানো যেতে পারে। এই গাছটি বাড়ির জানালা অথবা বারান্দায় রাখা হলে বাড়ির আশপাশে সাপ দেখা যাবে না। কারণ, এর গন্ধই সাপদের বাড়িতে ঢুকতে দেবে না।

মুগওয়ার্টে গাছ

এ ছাড়া মুগওয়ার্টে নামক একটি গাছ রয়েছে যার গন্ধ খুবই বেশি। এই গাছের দুর্গন্ধ এরকমই যে সাপ এড়িয়ে যায়। এই উদ্ভিদ রক্ষণাবেক্ষণ অনেক খাটনির ও খরচ সাপেক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X