কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনটি কেমন যাবে, রাশিফলে জেনে নিন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ রোববার, ৭ জুলাই ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই ঈদের আগের দিনের রাশিফল-

মেষ : পরিবারের পরিবেশ অশান্ত থাকবে। তাই সকলের সঙ্গে সংযত আচরণ করুন। অকারণ সন্দেহ সম্পর্কে চিড় ধরাতে পারে। তাই নিজের আদর্শের উপর সৎ থাকুন। সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।

বৃষ : আর্থিকভাবে দিনটি ভালো যাবে। ব্যবসায় উন্নতি হবে। তবে বাকি অংশীদার বা সহকারীদের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে তার যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। আপনার অহংকারী মনোভাব অনেকের মনে কষ্টের কারণ হতে পারে।

মিথুন : পরিবার এবং কাজের চাপ দুই মিলে আপনার উপর মানসিক চাপ বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে।

কর্কট : পেশাগত ক্ষেত্রে সঠিক পরিকল্পনা দরকার। তবেই সাফল্য আসবে। কিছু ক্ষেত্রে ঝুঁকি নেয়ারও প্রয়োজন হতে পারে। কাজের অতিরিক্ত চাপের জন্য ক্লান্তি আসতে পারে।

সিংহ : আপনার সঙ্গীর উল্লেখযোগ্য কোনো উন্নতি হবে। এর ফলে বাড়িতে খুশির পরিবেশ থাকবে। তবে আত্মতুষ্টিতে ভুগবেন না। ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করে এগোন। অর্থপ্রাপ্তির আশা রয়েছে।

কন্যা : আজ আপনার শরীর ভালো থাকবে। আর্থিক দিকেও অনেক সুবিধা পেতে পারেন। কাউকে ধার দেওয়া টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।

তুলা : দিনের শেষে আজ আর্থিক লাভ হতে পারে। কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। এতে মন হালকা থাকবে। স্ত্রীকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করুন। বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে।

বৃশ্চিক : ব্যবসার ব্যাপারে বন্ধু এবং সহকর্মীদের সাথে আলোচনা করুন। এর ফলে আর্থিক সমৃদ্ধি আসবে ব্যবসায়। নতুন অংশীদারকে ব্যবসায় যোগ করানোর আগে সব দিক বিবেচনা করুন।

ধনু : বাচ্চাদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। আজ আর্থিক লাভ হবে। কিছু সামাজিক কাজে অনুদান দিতে পারেন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতায় সমস্ত কাজ মিটে যাবে।

মকর : আজ বাইরে কোথাও যাওয়ার আগে প্রবীণদের থেকে আশীর্বাদ নিন। কোনো ঐতিহাসিক স্থানে যাওয়া হতে পারে। পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর সময় কাটবে। নতুন প্রকল্পে লগ্নি না করাই ভালো।

কুম্ভ : দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। আপনার শরীর ভালো না থাকার সম্ভাবনা রয়েছে। আজ কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আপনার যোগাযোগ বাড়বে।

মীন : যে কাজে আপনি নিযুক্ত আছেন সেই কাজ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করুন। পরিবারের মানুষদের ইচ্ছাগুলিকে গুরুত্ব দিন। যাদের সঙ্গে আপনার বনে না তাদের থেকে দূরে থাকাই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১১

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১২

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৩

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১৪

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৫

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৬

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৭

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

১৮

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

২০
X