জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৭:৩৫ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মীনের সফলতার দিনে মেষের মানসিক চাপ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ রোববার (২০ আগস্ট) ভাগ্যরেখা অনুযায়ী দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

(মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল) লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আজ সজাগ থাকুন। মানসিক চাপে থাকবেন। সিদ্ধান্ত গ্রহণে কঠোর হতে হবে। কর্মে সুনাম ও সফলতা পাবেন।

(বৃষ | ২১ এপ্রিল-২০ মে) সামাজিক কাজে যোগাযোগ বাড়বে। স্নায়ুচাপ বাড়বে। স্বাধীন পেশায় সুনাম বাড়বে। আর্থিকভাবে লাভবান হবেন।

(মিথুন | ২১ মে-২০ জুন) মনোবল চাঙ্গা থাকবে। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ।

(কর্কট | ২১ জুন-২০ জুলাই) আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজ। প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ। প্রভাবশালী লোকের সহযোগিতা পাবেন।

(সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট) পারিবারিক সম্পর্ক ভালো যাবে। সামাজিক কাজে সম্মান লাভ হবে। রাগ বা জেদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। আজ সহসা উত্তেজিত হবেন না।

(কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) মানসিকভাবে আনন্দ অনুভব করবেন। যানবাহনে সাবধানতা অবলম্বন করুন। আজ সাংসারিক জীবনে সহনশীলতা বাড়াতে হবে।

(তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। কেউ শারীরিক সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

(বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর) নতুন কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে মানসিক দূরত্ব দূর হতে পারে।

(ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর) চিন্তাভাবনা করে ভ্রমণে যাওয়া উচিত। প্রেমের ক্ষেত্রে মান অভিমান চলতে পারে। অর্থ অপচয়ের আশঙ্কা আছে।

(মকর | ২১ ডিসেম্বর-১৯) জানুয়ারি অতিরিক্ত পরিশ্রম শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে আজ।

(কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) মনোবল চাঙ্গা থাকবে। বসের মন জুগিয়ে চলা কঠিন হবে। পেশাজীবীদের আর্থিক যোগাযোগ শুভ।

(মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সম্পত্তি-সংক্রান্ত বিনিয়োগে সফলতা পাবেন। কর্মব্যস্ততা বাড়বে। সাংসারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

ইংল্যান্ডের দারুণ শুরু

১২

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৫

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৬

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৭

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৮

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৯

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

২০
X