কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্ট অ্যাটাকের উপসর্গ, বুঝবেন কীভাবে?

বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক? ছবি : সংগৃহীত
বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক? ছবি : সংগৃহীত

আমাদের বুকে যন্ত্রণা হলেই ধরে নেয় এটা হয়তো খাওয়াদাওয়ার অনিয়মের কারণে হয়েছে। তবে এই লক্ষণ কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গও হতে পারে, সেটাও জানা দরকার। ব্যথার ধরন বুঝে সতর্ক হবেন কীভাবে?

মদপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় অনীহার কারণে হৃদ্‌রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বয়স ১৮ হোক কিংবা ৮০, যে কোনো বয়সেই হৃদ্‌রোগ হচ্ছে। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকের উপসর্গগুলো মানুষ অবহেলা করেন। চিকিৎসকের কাছে দেরিতে পৌঁছনোর কারণে রোগীর মৃত্যু হয়।

অনেক সময়ে হার্ট অ্যাটাকের উপসর্গকে গ্যাসের ব্যথা বলে ভুল করেন মানুষ। ব্যথার ধরনটা বুঝতে হবে। হার্টের সমস্যা হলে একদম বুকের মাঝখানে চাপ ধরা ব্যথা হবে। মনে হবে বুকের মধ্যে কিছু চেপে বসে আছে। ব্যথাটা চোয়াল, ঘাড় বা পিঠের দিকে যেতে পারে। একে বলে অ্যানজাইনাল পেইন। এই ব্যথা অন্তত ২০ মিনিট থাকবে। তার সঙ্গে প্রচণ্ড ঘাম হবে। শ্বাসকষ্ট হতে পারে। মুখটা ফ্যাকাশে বা কালচে হয়ে যেতে পারে। হাত-পা ঠান্ডা হয়ে আসবে। এই রকম উপসর্গ হলে বুঝতে হবে ব্যাপারটা হার্ট অ্যাটাকের দিকে গড়াচ্ছে। তবে সাধারণ বদহজমের সমস্যা হলে মূলত বুকে জ্বালা হয়, পেটের উপরিভাগে ব্যথা হয়। মুখের স্বাদ বিগড়ে যায়। মুখে টকভাব কিংবা তেতো স্বাদ মনে হয়।

গ্যাস-অম্বল ছাড়া আর কী কী কারণে হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা হতে পারে?

মানসিক চাপ : অনেক সময়ে মানসিক চাপ ও উদ্বেগের কারণে ঘাম হয়, শ্বাসকষ্ট শুরু হয়। একই কারণে অনেক সময়ে বুকে ব্যথাও হয়।

খাদ্যনালির পেশিতে খিঁচুনি : হঠাৎ বুকে ব্যথার সঙ্গে খাদ্যনালির অস্বাভাবিক সংকোচন এবং চেপে ধরাকে কার্ডিয়াক অ্যারেস্টের ব্যথা বলে ভুল করে বসেন অনেকেই।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিজনেস আইডিয়া কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, আটক ১৬০

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

'নমরুদনামা' ব্যানারিং কর্মসূচি ঘোষণা, ১৬ জুলাই ক্যাম্পাসজুড়ে আয়োজন ডাকসুর

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

১০

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

১১

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১২

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৩

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

১৫

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

১৬

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১৭

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১৮

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১৯

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

২০
X