কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষায় রাস্তায় কাদা! এই ৫ সহজ ধাপে পায়ের যত্ন নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৃষ্টি হচ্ছে টানা! রাস্তাঘাটে কাদা, পানি আর ভোগান্তি। বাইরে যেতে হলে এই নোংরা কাদাপানি পার হয়েই যেতে হচ্ছে যার যার কাজে। পা যতই বাঁচিয়ে চলুন না কেন, ভেজা বা নোংরা তো হবেই। সারাদিনের এই ধকল পায়ের উপরেই পড়ে। অনেকে বাসায় ফিরে শুধু পা ধুয়ে ফেলেন সাবান দিয়ে, এরপর আর কিছুই করেন না। কিন্তু এভাবে নিয়মিত পায়ের যত্ন না নিলে হতে পারে নানা সমস্যা—পায়ের আঙুলে ফাঙাস, নখে সংক্রমণ, চামড়া ফেটে যাওয়া ইত্যাদি।

পার্লারে যাওয়া সবসময় সম্ভব না হলেও, বাসায় বসেই মাত্র ৫টা ধাপে পায়ের যত্ন নেয়া যায়। চলুন দেখে নিই সহজ উপায়গুলো:

ধাপ ১: নখ কেটে পরিষ্কার করুন

- পায়ের নখ নিয়মিত কেটে নিন।

- নেলপলিশ লাগানো থাকলে তুলে ফেলুন।

- নখের কোনার দিকটা ভালো করে পরিষ্কার করুন, কারণ এখানেই সবচেয়ে বেশি ময়লা জমে।

ধাপ ২: পা ভিজিয়ে রাখুন হালকা গরম পানিতে

- এক গামলা গরম পানিতে মেশান বাথ সল্ট বা একটু লবণ।

- চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল, শ্যাম্পু বা বডিওয়াশ মিশিয়ে দিন।

- এতে পা ভিজিয়ে রাখুন ২০ থেকে ৩০ মিনিট।

ধাপ ৩: ঘষে পরিষ্কার করুন পায়ের তলা

- একটা ছোট ব্রাশ দিয়ে পায়ের তলা আর আঙুলের ফাঁকগুলো ভালো করে ঘষে নিন।

- গোড়ালি শক্ত হয়ে গেলে পিউমিক স্টোন ব্যবহার করুন।

ধাপ ৪: স্ক্রাব করুন পা

- বাজারের যে কোনো বডি স্ক্রাব ব্যবহার করতে পারেন।

- চাইলে ঘরেই তৈরি করতে পারেন: কফি, চিনি, নারকেল তেল, মধু আর একটু লেবুর রস দিয়ে।

- এই স্ক্রাব দিয়ে পায়ের চামড়া ঘষে পরিষ্কার করুন এবং ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

ধাপ ৫: ময়েশ্চারাইজার লাগান ও যত্ন নিন

- পা ধুয়ে মুছে একদম শুকিয়ে ফেলুন।

- এরপর পায়ের ওপর ভালোভাবে ময়েশ্চারাইজার লাগান।

- চাইলে নেলপলিশ দিতে পারেন, তবে যদি সংক্রমণ থাকে, তাহলে না দেওয়াই ভালো।

- রাতে ঘুমানোর আগে পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যান—এটাই হবে সবচেয়ে ভালো রুটিন।

সবশেষে একটা টিপস

বর্ষায় নিয়মিতভাবে পায়ের যত্ন নিলে শুধু ফাঙ্গাস বা দুর্গন্ধ নয়, গোড়ালি ফাটা, চামড়া রুক্ষ হয়ে যাওয়া—এসব সমস্যাও দূরে থাকবে। তাই প্রতিদিন একটু সময় বের করে নিন আপনার পায়ের জন্য।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X