কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নিয়মিত সাইকেল চালালে মুক্তি পাবেন যে ভয়াবহ রোগ থেকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিয়মিত সাইক্লিং বা সাইকেল চালনা পারকিনসন রোগে আক্রান্ত ব্যক্তিদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে-সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু।

প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিয়মিত সাইক্লিং মস্তিষ্কের সেই অংশগুলোর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, যেগুলো শরীরের নড়াচড়া ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এর ফলে রোগীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যায় এবং রোগের লক্ষণগুলো হ্রাস পেতে পারে।

গবেষণায় কী পাওয়া গেছে?

তথ্যপ্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক এক ওয়েবসাইট জানায়, গবেষণায় দেখা গেছে, সাইক্লিং পারকিনসনে আক্রান্ত রোগীদের মস্তিষ্কের সংযোগ পুনরায় সক্রিয় করতে সহায়তা করে।

গবেষণাটিতে অংশ নিয়েছিলেন ৯ জন প্রাপ্তবয়স্ক পারকিনসন রোগী। তাদের প্রত্যেকের মস্তিষ্কের কার্যক্রম রেকর্ড করার জন্য আগে থেকেই ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন (DBS)’ নামের একটি যন্ত্র বসানো ছিল। চার সপ্তাহ ধরে মোট ১২টি সাইক্লিং সেশন করানো হয় এই রোগীদের। এরপর গবেষকরা দেখতে পান, তাদের মস্তিষ্কে যেসব জায়গা শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

গবেষকদের দাবি, শরীরচর্চার মাধ্যমে মস্তিষ্কের ভেতরে পরিবর্তন আসতে পারে, এটাকেই বলা হয় ‘নিউরোপ্লাস্টিসিটি’। সহজ ভাষায়, মস্তিষ্কের নিজেকে নতুনভাবে গঠন ও সংযোগ তৈরির ক্ষমতা।

কী বলছেন বিশেষজ্ঞরা?

গবেষণার নেতৃত্বে থাকা বিজ্ঞানীরা জানিয়েছেন, পারকিনসনে আক্রান্ত ব্যক্তিদের যতটা সম্ভব সক্রিয় থাকতে এবং নিয়মিত শরীরচর্চা করতে উৎসাহিত করা উচিত। এতে করে শুধু শরীর নয়, মস্তিষ্কও সচল থাকে, যা রোগ নিয়ন্ত্রণে সহায়ক।

তারা বলেন, এই পন্থায় ‘সাইক্লিং একটি সহজলভ্য ও কার্যকর ব্যায়াম। এটি পারকিনসনের মতো জটিল রোগেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।’

পারকিনসন রোগ কী?

পারকিনসন হলো এক ধরনের ধীরগতির নিউরোলজিক্যাল রোগ, যা সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয়। এই রোগে মস্তিষ্কের সেই অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা শরীরের নড়াচড়া ও সমন্বয় নিয়ন্ত্রণ করে।

পারকিনসন রোগের প্রধান কয়েকটি লক্ষণ

১. হাত-পা বা শরীরে কম্পন

২. চলাফেরায় অসুবিধা

৩. শরীরের অস্বাভাবিক আড়ষ্টতা

৪. ভারসাম্য রক্ষা করতে না পারা

পারকিনসন ধীরে ধীরে বাড়ে এবং একবার হলে পুরোপুরি নিরাময়ের কোনো ব্যবস্থা এখনো নেই। তবে সঠিক ওষুধ এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায় এবং রোগীর জীবনমান অনেকটাই উন্নত করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

শেখ সাঈদ আরসালানের কবিতা

কি অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১০

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১১

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১২

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৩

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৪

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৫

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১৬

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১৭

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১৮

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১৯

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

২০
X