কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ভালো ঘুমের জন্য খাবেন যে ৭ খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনভর কর্মব্যস্ততা, দৌড়ঝাঁপ আর মানসিক চাপ শেষে রাতে যখন মাথা রাখেন বালিশে, তখন সবারই একটাই প্রত্যাশা- একটানা আরামদায়ক ঘুম। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেকেই ঠিকমতো ঘুমাতে পারেন না। কারও ঘুম আসতে দেরি হয়, কারও আবার মাঝরাতে ঘুম ভেঙে যায়। পর্যাপ্ত ঘুম না হলে তার প্রভাব পড়ে পরদিনের কাজে, মন-মেজাজেও।

বিশেষজ্ঞরা বলছেন, খাবার আর ঘুমের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। শুধু শরীর সুস্থ রাখতেই নয়, ভালো ঘুমের ক্ষেত্রেও খাবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো শরীরের ভেতরে ঘুমের হরমোন মেলাটোনিন ও কর্টিসলের নিঃসরণ বাড়িয়ে দেয়। ফলে সহজে আসে ঘুম, গভীর হয় বিশ্রাম। তাই রাতের ডায়েট লিস্টে সঠিক খাবার রাখলেই মিলতে পারে প্রশান্ত ঘুম।

চলুন, জেনে নিই কোন কোন খাবার খেলে রাতে ভালো ঘুম হয়

কাঠবাদাম

কাঠবাদাম মেলাটোনিনের উৎস। ঘুমের হরমোন মেলাটোনিন, যা আমাদের দেহঘড়িকে নিয়ন্ত্রণ করে। কাঠবাদামে আরও আছে ম্যাগনেসিয়াম, যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয়। তাই ভালো ঘুমের জন্য রাতে একমুঠো কাঠবাদাম খেতে পারেন।

ডিম

ডিমে আছে ভিটামিন ডি। মস্তিষ্কে যে অংশের নিউরন ঘুমাতে সাহায্য করে, ডিমের ভিটামিন ডি সেখানে কাজ করে। ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না।

গরম দুধ

রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন। এটি রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। এছাড়া দুধে বিদ্যমান অ্যামাইনো এসিড ট্রিপটোফ্যান ভালো ঘুমের জন্য সহায়ক।

মিষ্টি আলু

মিষ্টি আলুকে বলা হয় ‘ঘুমের মাসি’। এতে বিদ্যমান পটাশিয়াম ঘুমাতে সাহায্য করে।

কলা

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। খনিজ উপাদানগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম এমন একটি উপাদান, যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে ঘুম ভালো হওয়ার সম্ভাবনা থাকে।

মধু

মধু সেরেটোনিন ও মেলাটোনিন তৈরি করে। নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয়।

সাদা ভাত

ভাত বলতে আমরা সাধারণভাবে সাদা ভাতকে বুঝি, যা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় হুট করে। এর কারণে ঘুম ভালো হয়। তবে মনে রাখবেন, নিয়মিত ব্যায়াম করার অভ্যাস আপনাকে সুস্থ থাকতে সাহায্য করার পাশাপাশি রাতে ভালো ঘুমেও সহায়তা করে। তাই ডায়েট লিস্টে উল্লিখিত খাবারগুলো রাখার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে পারেন। সূত্র : হেলথলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X