কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ, রহস্য কী জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নখ কেটে ফেলার পর আমরা সাধারণত সেটি ডাস্টবিনেই ফেলি। কিন্তু জানেন কি, চীনে সেই কাটা নখই বিক্রি হচ্ছে মোটা অঙ্কের দামে! শুনতে অবাক লাগলেও সত্যি এমনটাই ঘটছে দেশটিতে। অবশ্য এর পেছনে রয়েছে চমকপ্রদ কারণও।

বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের স্থানীয় ভেষজ ওষুধ প্রস্তুতকারীরা কাটা নখকে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে আসছেন। বিশেষ করে শিশুদের পেটের সমস্যা ও টনসিলের চিকিৎসায় নখের গুঁড়া কার্যকর বলে বিশ্বাস করা হয়। এ কারণেই স্থানীয়ভাবে তৈরি ওষুধ কোম্পানিগুলো স্কুল ও গ্রামাঞ্চল থেকে কাটা নখ কিনে নেয়। এরপর সেগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করা হয়, যা পরে ওষুধ তৈরিতে কাজে লাগে।

বিশেষজ্ঞদের হিসাবে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে বছরে গড়ে প্রায় ১০০ গ্রাম নখ গজায়। এই কম উৎপাদনের কারণেই কাটা নখের বাজারমূল্য তুলনামূলক বেশি।

চীনা গণমাধ্যমের তথ্যমতে, দেশটির এক নারী নিজের কাটা নখ কেজিপ্রতি ২১ ডলারে বিক্রি করছেন। তিনি জানান, শৈশব থেকেই টাকার প্রয়োজনে নখ জমিয়ে আসছেন।

তবে বিষয়টি নতুন নয়। ১৯৬০-এর দশক থেকেই চীনের স্থানীয় ওষুধে মানবনখ ব্যবহার হয়ে আসছে। যদিও নেইল পলিশ জনপ্রিয় হওয়ার পর এই প্রবণতা কমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এর ব্যবহার আবারও বেড়েছে।

উল্লেখ্য, এসব ওষুধ তৈরির জন্য কেবল হাতের নখ কেনা হয়। পায়ের নখ নেওয়া হয় না। কেনার আগে প্রতিটি নখ সতর্কভাবে পরীক্ষা করা হয় এবং জীবাণুমুক্ত করার পরই তা ব্যবহারের উপযোগী ধরা হয়।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১০

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১১

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১২

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৪

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৫

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৬

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৭

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৮

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৯

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

২০
X