মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে সন্ধান মিলল বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তার

সৈয়দ নাইম রহমান। ছবি : সংগৃহীত
সৈয়দ নাইম রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের একটি আবাসিক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।

সদর থানার ওসি আদিল হোসেন বলেন, নাইমকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।

উদ্ধার অভিযানে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক নিখোঁজ ছিলেন। মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইমকে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আইনিপ্রক্রিয়া শেষে বুধবার ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১০

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১১

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১২

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৩

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৪

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৫

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৬

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৮

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৯

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

২০
X