কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

চলতি বছর ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসীর মৃত্যু

ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা। ছবি : সংগৃহীত
ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা। ছবি : সংগৃহীত

চলতি বছরে ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৫ সালে এ রুটে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইওএম জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় রুট দিয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এক হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এ সময় সতর্ক করে বলা হয়, প্রতিটি নতুন দুর্ঘটনার সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়ছে।

সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ ৮ নভেম্বর লিবিয়ার উপকূলে দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি রাবারের নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ বা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় লিবীয় কর্তৃপক্ষ আল বুরি তেলক্ষেত্রের কাছে উদ্ধার অভিযান শুরু করে। নৌকাটি ৩ নভেম্বর লিবিয়ার জুয়ারা শহর থেকে রওনা দিয়েছিল।

বেঁচে যাওয়া অভিবাসীদের উদ্ধৃতি দিয়ে আইওএম জানিয়েছে, নৌকাটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও দুজন নারী। নৌকাটি রওনা দেওয়ার ছয় ঘণ্টা পর উত্তাল সমুদ্রের ঢেউয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং উল্টে যায়। টানা ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে চারজন সুদানি, দুজন নাইজেরীয় ও একজন ক্যামেরুনের নাগরিক। আর নিখোঁজ ৪২ জনের মধ্যে রয়েছেন ২৯ জন সুদানি, আটজন সোমালি, তিনজন ক্যামেরুনের এবং দুজন নাইজেরীয় নাগরিক।

আইওএম জানিয়েছে, জীবিতদের উদ্ধার করে তাদের চিকিৎসা, খাদ্য ও পানি সরবরাহ করা হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সুরমান ও লাম্পেদুসার উপকূলে সাম্প্রতিক প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর পর এই ট্র্যাজেডি আবারও প্রমাণ করে, মধ্য ভূমধ্যসাগরীয় রুটটি অভিবাসী ও শরণার্থীদের জন্য কতটা বিপজ্জনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১০

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১১

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১২

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৩

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৪

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৫

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৬

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৭

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৮

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৯

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

২০
X