জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২৩ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

চেকপোস্টে করা হয় তল্লাশি। ছবি : কালবেলা
চেকপোস্টে করা হয় তল্লাশি। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতারোধে এবং দুষ্কৃতকারীদের ধরতে জামালপুর শহরের একাধিক প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।

বুধবার (১২ নভেম্বর) রাতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশ এবং গোয়েন্দা পুলিশকে যৌথ মহড়া দিতে দেখা গেছে।

যৌথ বাহিনীর মহড়া শহরের কম্পপুর হয়ে বিজয় চত্বর, পাঁচ রাস্তা, গেইটপাড়, বাইপাসসহ শহরের সব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। শহরের বিজয় চত্বরে যৌথ বাহিনীর সদস্যদের বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে। শহরের বিজয় চত্বর, কম্পপুর, টাঙ্গাইল রোডের বাইপাসসহ একাধিক পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, ১৩ নভেম্বরকে ঘিরে শহরে কোথাও কিংবা উপজেলার যে কোনো স্থানে নাশকতা এবং যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে পুলিশ কাজ করছে। শান্তিপ্রিয় জামালপুরবাসী যেন শান্তিতে থাকতে পারে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এবং গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X