কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ব্যস্ত জীবনের চাপ থেকে কিছু সময় মুক্তি পেতে চাইলে শহরের খুব কাছে প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার সুযোগ দিচ্ছে আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটির পিকনিক স্পটটি গড়ে উঠেছে সবুজে ঘেরা পরিবেশে, যেখানে পুকুর পাড়ের শীতল বাতাস ও নীরবতার মাঝে পরিবার, বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটানো যায়।

এগ্রোতে রয়েছে বাচ্চাদের জন্য ইনডোর ও আউটডোর কিডস জোন, যেখানে তারা খেলার পাশাপাশি শিখতে ও মজা করতে পারে। প্যাটিং জ্যুতে ভেড়া, গরুর-বাছুর, হাঁস-মুরগি খাওয়ানোর সুযোগ থাকায় শিশুদের জন্য এটি আনন্দের জায়গা। এ ছাড়া ক্যামেল অবজারভেশন ডেকে উট বা ক্যামেলকে নিরাপদ দূরত্ব থেকে খাওয়ানোর সুযোগ রয়েছে।

বড়দের জন্য রয়েছে কায়কিং, নৌকা ভ্রমণ এবং ওয়াটার সাইক্লিং সুবিধা। পাশাপাশি পুকুর পাড়ে বসার জন্য আছে হ্যামক ও ঝুলন্ত বিছানা, যা সতেজ বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আদর্শ।

খেলাধুলার জন্য প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত মাঠ, যেখানে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টনের সুবিধা আছে। রাতে আয়োজন করা হয় বনফায়ার ও বারবিকিউ, যা পিকনিককে আরও আনন্দদায়ক করে তোলে।

এগ্রোতে ডে-লং প্যাকেজ ও রুমসহ প্যাকেজ পাওয়া যায়। এছাড়া করপোরেট সেমিনার, অফিস প্রোগ্রাম, জন্মদিন ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজনেরও সুযোগ রয়েছে।

আমিন মোহাম্মদ এগ্রো মূলত ডেইরি, বুল ফ্যাটেনিং, ফিশারিজ, প্ল্যাট্রি ব্যবসার পাশাপাশি ফরমালিন মুক্ত ফল-ফলাদি ও সবজি উৎপাদন করে। ফার্মের মধ্যেই সাজানো হয়েছে দর্শনীয় পিকনিক স্পট, যা শহরের কাছাকাছি অবস্থান করায় সহজে পৌঁছানো যায়।

এগ্রোটির অবস্থান মিরপুর-বেরিবাঁধ রোডে, বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজারের পাশ দিয়ে ডানদিকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সংলগ্ন রজনীগন্ধ্যায়। সুবিধাজনক প্যাকেজ ও আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৮৯৭-৬০৭ ৫৫৬ ও ০১৮৯৭-৬০৭ ৫৬৬ নাম্বারে।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X