মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জন্মসংখ্যা অনুযায়ী দেখে নিন কেমন কাটতে পারে ডিসেম্বর মাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বছরের শেষ মাস ডিসেম্বর আসে আর আমরা সবাই চাই এই মাসটা ভালোভাবে কাটুক। কিন্তু কেমন কাটবে তা জানা সম্ভব জন্মসংখ্যা দেখেই। জন্মসংখ্যা অনুযায়ী মাসের পরিকল্পনা ও সতর্কতা ঠিক রেখে চললে সমস্যা কমানো যায়।

সংখ্যাতত্ত্ব জ্যোতিষের একটি সহজ শাখা। এটি খুব জটিল নয়, শুধু জন্মতারিখ জানলেই যে কোনো বিষয় সহজে বোঝা যায়।

এবার জন্মসংখ্যা অনুযায়ী ডিসেম্বর মাসের বিশেষ দিকগুলো দেখুন:

জন্মসংখ্যা ১: এই মাসে সতর্ক থাকা জরুরি। আপনার কাজ নিজে করা ভালো, অন্যের ওপর চাপ দেবেন না। মাসের শুরুতে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু শেষে আশাতীত ফল পাবেন। খুব কাছের কেউ যদি বাধা দেয়, ধৈর্য ধরে এগিয়ে যান।

জন্মসংখ্যা ২: ডিসেম্বর মোটামুটি যাবে, তবে রাগ ও অযথা বিতর্কে জড়িয়ে পড়বেন না। সম্পর্কেও সাবধান থাকুন - ভুল কথা সমস্যা বাড়াতে পারে। ভ্রমণের জন্য সময় ভালো যাচ্ছে।

জন্মসংখ্যা ৩: নিজের খারাপ অভ্যাসগুলো এ মাসে নিয়ন্ত্রণে রাখুন। কাজে ফাঁকি দিলে সমস্যা হতে পারে, আর অর্থ ব্যয়ও বুঝেশুনে করুন। স্বাস্থ্য ভালো থাকবে।

জন্মসংখ্যা ৪: ডিসেম্বর ভালো কাটবে। মানসিক চাপ কম রাখলে স্বাস্থ্য উন্নত হবে। অর্থসংক্রান্ত চিন্তা মাসের শেষে কমে যাবে। সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রাখুন, সন্দেহ দূরে রাখুন।

জন্মসংখ্যা ৫: সাহসী ও স্বাবলম্বী হোন। বড় সিদ্ধান্ত নিজে নিন, পেশায় নতুন চ্যালেঞ্জ নিতে দ্বিধা করবেন না। ব্যক্তিগত ক্ষেত্রে কথা বলার আগে ভেবে বলুন।

জন্মসংখ্যা ৬: বাস্তববাদী থাকুন। কাজ পরিকল্পনা করে করুন, সময়মতো শেষ করুন। সঙ্গীকে সময় দিন এবং অর্থের দিকে সুখকর সম্ভাবনা আছে।

জন্মসংখ্যা ৭: ডিসেম্বরে বিশ্রাম নিন। স্বাস্থ্য ও শরীরের দিকে নজর দিন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ।

জন্মসংখ্যা ৮: কোনও কাজ তাড়াহুড়ো না করে করুন। সতর্ক থাকলে পেশায় উন্নতি হবে। পরিবারের সঙ্গে সময় কাটান, তবে বাজেটের দিকে নজর রাখুন।

জন্মসংখ্যা ৯: নিজের জন্য সময় দিন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। প্রেমের ক্ষেত্রে সব ঠিক থাকবে। অর্থ ব্যয় ও বিনিয়োগে সাবধান।

ডিসেম্বর মাসটা পরিকল্পনা ও সচেতনতা নিয়ে কাটালে বছর শেষ হবে ভালোভাবে এবং নতুন বছর শুরু হবে আরও আশাবাদী মনোভাব নিয়ে।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X