কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

জেদি সন্তানকে বশে আনার কৌশল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর আচরণেও বদল আসে। সেটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু জেদি শিশু সামলানো বেশ কঠিন। তবে কিছু কৌশল অবলম্বন করলে শিশুকে বশে আনা সম্ভব, পাশাপাশি শিশুর সঙ্গে আপনার বন্ধন হবে আরও দৃঢ়। আসুন জেনে নিই ৯টি স্মার্ট কৌশল

শিশুকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন

যখনই পারেন, আপনার শিশুকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন। হতে পারে সেটা কোনো কিছু নিজেরমতো বেছে নেওয়ার সিদ্ধান্ত। এতে তার বাধা দেওয়ার ক্ষমতা কমে যাবে। এ ছাড়া তার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষমতাও সৃষ্টি হবে।

স্পষ্টভাবে বলুন, আপনি আসলে তার কাছে কী আশা করেন

শিশু যেন আপনার নিয়মকানুন ও প্রত্যাশা বুঝতে পারে। আপনি নিজেই কোনো সিদ্ধান্তের ব্যাপারে দ্বিধান্বিত হলে শিশুও নিজের মতো আচরণ করে যাবে।

কাঙ্ক্ষিত আচরণে শিশুকে উৎসাহ দিন

মনোবিজ্ঞানের ভাষায়, ‘পজিটিভ রিইনফোর্সমেন্ট’ হলো কাঙ্ক্ষিত আচরণকে উৎসাহিত করা। শিশু ভালো আচরণ করলে তার প্রশংসা করুন। আপনার থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে সে আরও বেশি সহযোগিতামূলক আচরণ করবে। শিশুর অর্জনকে সম্মান করুন, তা যত কমই হোক না কেন।

শিশুর কথা শুনুন এবং সহমর্মিতা দেখান

শিশুর দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে কিছু সময় কাটান। তার আবেগগুলো সম্পর্কে জানুন। তার মতামতের প্রশংসা করুন। মনোযোগ দিয়ে সন্তানের কথা শুনলে আপনাদের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে।

শিশুর জন্য একটি রুটিন তৈরি করে দিন

রুটিন মেনে কাজ করলে যে কোনো কাজই সুসংগঠিত হয়। কোনটার পর কোন কাজটা করতে হবে, সে সম্পর্কেও আগে থেকে ধারণা জন্মায়। কাজের রুটিন তৈরি করে দিলে শিশুদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে। কারণ, সে ক্ষেত্রে শিশুরা আগে থেকেই জানতে পারে, তাদের কখন কী করতে দেওয়া হবে। এ কারণে বড়দের কথা অনুযায়ী যেকোনো কাজ করতে শিশুর অনীহাও কম থাকে।

খেলার ছলে কাজগুলো করান

শিশু যেসব কাজ করে, সেগুলো খেলার মতো করে উপস্থাপন করুন। কর্মকাণ্ডগুলো উপভোগ্য করে তুলতে আপনার কল্পনাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা কাজে লাগান। এতে আপনার শিশু কাজকর্ম করতে গড়িমসি না করে কাজে আরও বেশি মনোযোগী হবে।

আপনার অনুরোধের কারণ বুঝিয়ে বলুন

সন্তানকে আপনি কোনো অনুরোধ করলে তাকে অনুরোধের কারণটিও বুঝিয়ে বলুন। শিশুরা যখন তাদের কোনো কাজের উদ্দেশ্য বুঝতে পারে, তখন তাদের আচরণ আরও বেশি সহযোগিতাপূর্ণ হয়। ‘আমি বলেছি, তাই তোমাকে কাজটা করতেই হবে’- এভাবে না বলে বরং কাজটি কেন করা প্রয়োজন সংক্ষেপে তার ব্যাখ্যা দিন ।

পুরস্কার দিন

শিশুর ভালো আচরণকে উৎসাহিত করতে তাকে পুরস্কার দিন। সেটা হতে পারে এক পাতা স্টিকার, চকলেট কিংবা একটা কলম। কোনো বিশেষ শর্তপূরণের পুরস্কার হিসেবে তাকে অতিরিক্ত কোনো সুবিধাও দিতে পারেন।

সহযোগিতামূলক আচরণের দৃষ্টান্ত স্থাপন করুন

শিশুরা অন্যদের দেখে বিভিন্ন গুণ রপ্ত করে নেয়। তাদের দেখিয়ে দিন যে আপনি তাদের কাছে সহযোগিতামূলক আচরণ আশা করেন। ধৈর্য ধরুন, বিনয়ী হোন, শিশুর প্রতি আচরণে যত্নবান থাকুন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১০

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১১

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৩

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৪

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৫

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৬

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৭

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৮

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৯

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

২০
X