কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের লাশ পরিবহন ও দাফন বাবদ ১৫ কোটি টাকার চেক বিতরণ

প্রবাসীদের লাশ পরিবহন ও দাফন বাবদ চেক বিতরণ। ছবি : কালবেলা
প্রবাসীদের লাশ পরিবহন ও দাফন বাবদ চেক বিতরণ। ছবি : কালবেলা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে মোট ৪ হাজার ২৬১ জন প্রবাসী কর্মীর মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রাপ্ত অর্থ থেকে প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ এসব তথ্য জানান। তিনি জানান, ২০২৩ সালের জুলাই মাসে ৩৬৬টি লাশের বিপরীতে ১ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা, আগস্ট মাসে ১ কোটি ৫৪ লাখ টাকা, সেপ্টেম্বরে ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা, অক্টোবরে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকা, নভেম্বরে ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, ডিসেম্বরে ১ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি মাসে ৩৬৩টি লাশের বিপরীতে ১ কোটি ২৭ লাখ ০৫ হাজার টাকা, ফেব্রুয়ারিতে ১ কোটি ০৮ লাখ ১৫ হাজার টাকা, মার্চ মাসে ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকা, এপ্রিলে ৯৯ লাখ ৪০ হাজার টাকা, মে মাসে ১ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা এবং জুন মাসে ১ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সর্বমোট ১৪ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকার চেক প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রদান করা হয়।

দেবব্রত ঘোষ জানান, বিভিন্ন এয়ারক্রাফটযোগে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী কর্মীর মৃতদেহগুলো প্রবাসী কল্যাণ ডেস্কের কার্গো শাখা থেকে গ্রহণপূর্বক দ্রুততম সময়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকার চেক স্বচ্ছতার সঙ্গে প্রদান করা হয়।

তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসী কর্মীর মৃতদেহ গ্রহণ করতে আসা প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের জন্য Waiting Room চালু করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২টি অ্যাম্বুলেন্সযোগে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসে মৃত ৯৫ জন কর্মীর লাশ পরিবারের নিকট পৌঁছে দেওয়া হয় এবং গুরুতর অসুস্থ কর্মীকে গ্রহণ করে প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুলেন্সযোগে বিনা ভাড়ায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জনকে ভর্তির ব্যবস্থা করা হয়।

দেবব্রত ঘোষ আরও জানান, ১ জানুয়ারি ২০২৩ সাল থেকে যে সমস্ত কর্মী বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে বিদেশে চাকরি নিয়ে গিয়েছিলেন ৫ বছরের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে তাদের প্রত্যেকের পরিবার ৩ লাখ টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এবং ১০ লাখ টাকা জীবন বিমা করপোরেশন থেকে প্রাপ্ত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X