কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আলমগীর হোসেনের ওপর হামলার প্রতিবাদে উদীচীর সমাবেশ

জাতীয় প্রেস ক্লাবে উদীচী কেন্দ্রীয় সংসদের সমাবেশ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে উদীচী কেন্দ্রীয় সংসদের সমাবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সহসভাপতি এবং শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত কয়েকজনের ছবিসহ নাম-পরিচয় জানানো হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কালবিলম্ব না করে পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। অবিলম্বে আলমগীর হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।

বুধবার (৩ জুলাই) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আলমগীর হোসেনের ওপর হামলার প্রতিবাদে উদীচী কেন্দ্রীয় সংসদ সমাবেশ করেছে।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন লস্কর, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, খেতমজুর সমিতির সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার প্রমুখ। প্রতিবাদী সমবেত গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এ ছাড়া, একক গান পরিবেশন করেন মীর সাখাওয়াত হোসেন, সুস্মিতা কীর্তনিয়া এবং হৃদিক জাহান। একক আবৃত্তি পরিবেশন করেন সৈয়দা রত্না ও মনীষা মজুমদার। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর।

সমাবেশে বক্তারা জানান, গত ৩০ জুন বিকালে ঝিনাইদহের শৈলকুপা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন উদীচী নেতা আলমগীর হোসেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আলমগীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশন করা হলেও তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সমাবেশে বক্তারা আরও বলেন, ঝিনাইদহের শৈলকুপায় দীর্ঘদিন ধরেই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এর প্রতিবাদে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করেছেন উদীচী নেতা আলমগীর হোসেন। তাই, তার ওপর সন্ত্রাসী হামলার পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা উচিত বলে মনে করে উদীচী। এ ঘটনায় আলমগীর হোসেনের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

আলমগীর হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এরই মধ্যে শৈলকুপা এবং ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উদীচীসহ সমমনা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X