কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০২:২৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আত্মসাতের ৪৬ লাখ টাকা ফেরত দিলেন শ্রমিক নেতা ওসমান

নূরুল আমিন নূরু ও শহিদুল্লাহ চৌধুরী শাহিনের কাছে চেক হস্তান্তর করা হয়েছে। ছবি : সংগৃহীত
নূরুল আমিন নূরু ও শহিদুল্লাহ চৌধুরী শাহিনের কাছে চেক হস্তান্তর করা হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের আত্মসাৎ করা ৪৬ লাখ টাকা ফেরত দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সূত্র জানিয়েছে, সোমবার (১ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়ে এই অর্থ ফেরত দেন ওসমান আলী।

এর আগে গত ২৩ জুন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংগঠনের সভাপতি শাজাহান খান বরাবর আবেদন করেন শ্রমিক নেতারা। এ অভিযোগে ওসমান আলীকে অপসারণ ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পরে ওসমান আলীর অর্থ আত্মসাতের বিষয়টি নিয়ে বৈঠকের নির্দেশ দেন শাজাহান খান। তার নির্দেশনা অনুযায়ী গত সোমবার (১ জুলাই) মতিঝিলে শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়ে বৈঠক করেন সংগঠনটির নেতারা।

শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে এ বৈঠকে ওসমান আলীও উপস্থিত ছিলেন। বৈঠকে ওসমান আলী ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর-১৭৭৬) ও ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর-বি-৪৯৪) কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ হয়। ওসমান আলী সংগঠনের টাকা নিজ ব্যাংক হিসাবে রেখেছেন বলে স্বীকার করেন। পরে নিজ ব্যাংক হিসাব নম্বর থেকে ৪৫ লাখ ৯৫ হাজার ১৫৪ টাকার একটি চেক সাদিকুর রহমান হিরুর মাধ্যমে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর-১৭৭৬) নেতা নূরুল আমিন নূরু ও শহিদুল্লাহ চৌধুরী শাহিনের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর-বি-৪৯৪) আরও প্রায় অর্ধকোটি টাকার হিসাব বাকি আছে। এখন সংশ্লিষ্টদের সঙ্গে হিসাব-নিকাশ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X