কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১০:১৯ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল মেট্রোরেলে ভ্যাট বসছে কবে

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

আপাতত মেট্রোরেলে ভ্যাট বসছে না। আগামী এক মাসের মধ্যে ভ্যাট বসানোর সিদ্ধান্তটি চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। ফলে চলতি জুলাই মাসেও ভ্যাট দিতে হবে না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এ তথ্য জানিয়েছেন।

মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিককে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষও (ডিটিসিএ) থাকছে।

এ বি এম আমিন উল্লাহ নূরী জানান, আজকের বৈঠকে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এক মাসের মধ্যে জানাবে, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট কীভাবে ইনক্লুড করা যায়। আমরা ভ্যাট দিতে চাই। তবে এ ভ্যাট ইনক্লুড করার পরে যাত্রী সাধারণের ওপর যেন চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।

ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। মেট্রোরেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর। যদিও প্রযুক্তিগত বেশকিছু সমস্যার কারণ দেখিয়ে এখনই ভাড়া না বাড়ানোর জন্য আবেদন করেছে ডিএমটিসিএল।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রেনের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। একইভাবে মেট্রোরেলের ভাড়া থেকেও ভ্যাট আদায় করতে চায় এনবিআর। তবে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়ে আসছিল এনবিআর। এই অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে সদ্য বিদায়ী জুন মাসে। চলতি জুলাই থেকে ভ্যাট কার্যকর হওয়ার কথা থাকলেও আজকের আলোচনা সভায় অব্যাহতির মেয়াদ আরও এক মাস বাড়ল। তবে ভ্যাট ইনক্লুড হলে মেট্রোরেলের ভাড়ায় কোনো প্রভাব পড়বে কি না সেটি নিয়েও স্পষ্ট করছে না সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X