কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে বস্ত্র খাতে উৎপাদন কমেছে অর্ধেক

বিটিএমএ’র সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বিটিএমএ’র সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকটে টেক্সটাইল খাতে ৪০ থেকে ৫০ শতাংশ উৎপাদন কমেছে বলে দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।

বিটিএমএ নেতারা বলেন, বস্ত্রখাতে নগদ প্রণোদনা কমিয়ে দেওয়ায় এ শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় নগদ প্রণোদনা কমানো ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ ছাড়া কিছুই নয়।

গত কয়েক মাস ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পখাতে উৎপাদন কমেছে কয়েকগুণ। এ কারণে ট্যাক্সটাইলে উৎপাদন কমেছে অর্ধেক। অন্যদিকে চলতি অর্থ বছরে দেশীয় বস্ত্রখাতে ৩ শতাংশ নগদ প্রণোদনা কমিয়ে এক দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিটিএমএ-এর সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘বৈশ্বিক সংকট ও নানাবিধ সমস্যার কারণে মারাত্মক ঝুঁকিতে বস্ত্রশিল্প। এমনিতে ঋণে অতিরিক্ত সুদ, ডলার সংকট, এলসি জটিলতাসহ নানা সমস্যায় আছে বস্ত্র শিল্পে।’

তিনি আরও বলেন, ‘এক দিকে আমাদের বিদ্যুৎ নাই, গ্যাস নাই, ব্যাংকে পর্যাপ্ত ফান্ড নাই। আবার অন্যদিকে আমি আমার পুরোপুরি উৎপাদনে যেতে পারছি না। এ ছাড়া এখন সব থেকে বড় সমস্যা হলো আগে আমার ১০০ কোটি টাকা লিমিট থাকলে এখন সেটা ৬০ কোটিতে নেমে এসেছে। এখন ৬০ শতাংশ এলসি করার পর বাকি ৪০ শতাংশ যখন আমার লিমিট না বাড়ায় তখন আমার সাপ্লাই বা উৎপাদনটা আর থাকে না। এমন হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব।’

অনুষ্ঠানে বিটিএমএ এর নেতারা আরও বলেন, এ শিল্পকে টিকিয়ে রাখতে নগদ প্রণোদনা ও নীতি সহায়তা প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নামে প্রণোদনা কমানো এ শিল্পের জন্য হুমকির কারণ হতে পারে।

এদিকে চোরাইপথে কাপড়ের অনুপ্রবেশ বন্ধ করার পাশাপাশি বস্ত্রশিল্পের উন্নয়নে সম্বলিত পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন বস্ত্র কারখানার মালিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X