কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায়বিচার নিশ্চিতে সিএমএসে ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা ব্যবস্থাপনা চলছে

রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়নে অ্যালামস-এর সম্পৃক্ততা’ বিষয়ক কর্মশালায় বক্তারা। ছবি : কালবেলা
রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়নে অ্যালামস-এর সম্পৃক্ততা’ বিষয়ক কর্মশালায় বক্তারা। ছবি : কালবেলা

ভূমিসংক্রান্ত রাজস্ব ও দেওয়ানি মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের ৬১ জেলায় কেস ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) মাধ্যমে ভূমি মামলা ব্যবস্থাপনা করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে আদালত ও ভূমি অফিসগুলোকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে আনার ফলে বিচারাধীন মামলার সংখ্যা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়নে অ্যালামস-এর সম্পৃক্ততা’ বিষয়ক এক কর্মশালায় সংশ্লিষ্টরা এসব তথ্য জানান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. খলিলুর রহমান। আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।

ভূমি সচিব খলিলুর রহমান জানান, গত ৮ জুন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ঢাকা জেলায় কেস ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করেন। পরে ভূমিমন্ত্রীর নির্দেশে খুবই স্বল্প সময়ের মধ্যে সারা দেশে এই সিস্টেম চালু করা হয়েছে।

তিনি জানান, এই সিস্টেমের মাধ্যমে মামলার তথ্যের বিবৃতি প্রস্তুতকরণ ও দাখিলকরণ এবং নথিজাত ও নিষ্পত্তি কার্যক্রম নিয়মিত অনলাইনে নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। শতভাগ ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা কার্যক্রম সিএমএস সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত আড়াই লাখের বেশি মামলা কেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবস্থাপনাধীনে আনা হয়েছে। ৫৭ হাজার ৬১০টি রাজস্ব মামলা সিএমএস সিস্টেমের ব্যবস্থাপনাধীনে আনা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২৮ হাজার ১৬৮টি মামলা, বাকি ২৯ হাজার ৪৪২টি মামলা চলমান রয়েছে। অন্যদিকে, ১ লাখ ৯৪ হাজার ৪৬টি দেওয়ানি মামলা সিএমএস সিস্টেমের ব্যবস্থাপনাধীনে আনা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩ হাজার ৫০৩টি মামলা, ১ লাখ ৮০ হাজার ৫৪৩টি মামলা চলমান রয়েছে। ভূমি সিএমএস-এর মাধ্যমে চার ধরনের মামলা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে; এগুলো হচ্ছে : দেওয়ানি মামলা, ভূমি রাজস্ব মামলা, আপিল মামলা এবং প্রশাসনিক মামলা।

সিএমএস সিস্টেমটির ঠিকানা ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন ও উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এনডিসি, অতিরিক্ত সচিব (বাজেট) সায়মা ইউনুস, যুগ্ম সচিব (আইন) মো. খলিলুর রহমানসহ কর্মশালায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X