কালবেলা প্রতিবেদক,
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

প্রকল্প বাস্তবায়নে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের অভাবনীয় সাফল্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াআওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক পরিচালিত রেইজ রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রান্ট প্রকল্পে ২০২৩-২০২৪ অর্থবছরে ৯৮.১০ শতাংশ অগ্রগতি সাধিত হয়েছে। এ প্রকল্পে ২০২০ সাল হতে বিদেশ ফেরত কর্মীগণ প্রকল্প সুবিধার অন্তর্ভুক্ত হবে। এইলক্ষে এক লক্ষ ৯০ হাজার প্রত্যাগত অভিবাসীদের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম সম্পাদনের কারণেই এ অগ্রগতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রকল্প কর্মকাণ্ড মাঠ পর্যায়ের সফলভাবে সম্পন্ন হয়েছে। এ প্রকল্পে কনসাল্টিং ফার্ম হিসেবে কাজ করছে আই ওএম বাংলাদেশ, সাব কনসাল্টিং ফার্ম হিসেবে ব্রাক, প্রত্যাশা, কে এন ইউ এস, ও কে ইউবি, ডাবলু এ আর বি ই, বিএনএসকে, আর এ এস আর ইউ। ৪২৭ কোটি টাকার প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল জুন ২০২৪ পর্যন্ত।

প্রকল্পের লক্ষ্য ছিল বিদেশ অভিবাসী হিসেবে প্রত্যাগত অভিবাসীরা রেজিস্ট্রেশন করলে তাদের প্রত্যেককে ১৩৫০০ টাকার নগদ সহায়তা করা এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য ওরিয়েন্টেশন, কাউন্সিলিং, ঋণ প্রাপ্তিতে সহযোগিতা, আত্মকর্মসংস্থানে সহযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা করা আরপিএল সনদ প্রদান করা, ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সহযোগিতা সহ অন্যান্য সুবিধা প্রদানের মধ্যে দিয়ে প্রত্যাগত প্রবাসীদের সম্মানজনক অর্থনৈতিক জীবন নিশ্চিত করা।

এ বিষয়ে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক প্রশাসন আরিফ আহমেদ খান কালবেলাকে বলেন, রেইজ প্রজেক্টটি প্রত্যাগত অভিবাসীদের অর্থনৈতিক জীবন সচল রাখার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা।

তিনি আরও বলেন, এ উদ্দেশ্যে কল্যাণ বোর্ডের মাঠ পর্যায়ের নিয়োজিত কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা প্রকল্প কর্মকর্তার বিশেষ উদ্যোগ তথা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানের কারণে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। এর ফলে প্রত্যাগত প্রবাসীদের বাংলাদেশের অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X