জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আশঙ্কাজনক অবস্থায় জবির গুলিবিদ্ধ চার শিক্ষার্থী 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আরিফ।

তিনি বলেন, চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় ও একজনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় পেয়েছি। গুলিবিদ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ছুরিকাঘাতের একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোটাবিরোধী মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় রায় সাহেব বাজার অভিমুখে মিছিলটি গেলে অলিগলি থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়।

গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস জামান, ১৬ ব্যাচের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নাসিম, কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিব।

প্রত্যক্ষদর্শীরা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোর্টভবন এলাকা পার হলে গলি থেকে গুলি বের হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গুলি করছে।

এ বিষয়ে কোতোয়ালি জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপই মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।

এদিকে পুরান ঢাকার তাঁতীবাজার অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস থেকে বিশাল মিছিল বের করে রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড় অবরোধ করেছে তারা। আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X