কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

কারফিউ আরও শিথিল, অফিস খুলছে আজ

কারফিউর পঞ্চম দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি করতে দেখা গেছে। ছবি : কালবেলা
কারফিউর পঞ্চম দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি করতে দেখা গেছে। ছবি : কালবেলা

ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে দেশের সার্বিক পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুষ্কৃতকারীদের নাশকতা ও সহিংসতার কারণে দেশে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়। এ কারণে গত শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাতে কারফিউ জারি করে সরকার। বিদ্যমান পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরে আসতে থাকার পরিপ্রেক্ষিতে কারফিউ ক্রমে শিথিল করা হচ্ছে।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজ বুধবার (২৪ জুলাই) এবং আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ বহাল থাকবে। তবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

সরকারের নির্বাহী বিভাগের আদেশে সারা দেশে সাধারণ ছুটি আর বাড়ানো হয়নি।

আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ের মধ্যে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

এর আগে চলমান নাশকতা ও সহিংসতার কারণে গত রোববার ও সোমবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে গতকাল মঙ্গলবারও সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ছিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সকাল থেকে রাজধানীর কোথাও কোনো সংঘাত-সহিংসতা ছিল না। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সড়কে যানবাহন আগের চেয়ে বেড়েছে।

পরিবেশ শান্ত থাকায় দুর্বৃত্তদের ধ্বংসযজ্ঞের ক্ষত ও চিহ্নগুলো স্পষ্ট হতে শুরু করেছে। সড়ক থেকে সরানো হয়েছে অনেক ধ্বংসস্তূপ। ফুটপাতের বেশির ভাগ দোকান বসেছে। সাধারণ মানুষ অনেকটা স্বাভাবিকভাবে চলাফেরা করেছে। কারফিউ বলবৎ থাকায় সেনাবাহিনীকে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। বেশির ভাগ এলাকার পরিবেশ ছিল শান্ত। বিভিন্ন এলাকা ঘুরে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

চলমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ অব্যাহত থাকছে। তবে ঢাকাসহ চার জেলায় আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। একই সঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। প্রথম দফায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলে। মাঝে দুই ঘণ্টা বিরতি দিয়ে শনিবার দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু হয়। রবিবার বিকেল ৩টা পর্যন্ত কারফিউ চলে। মাঝে দুই ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। গত সোমবারও তিন ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ বলবৎ ছিল। গতকালও ছিল কারফিউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X