কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১১:৪৭ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু তদন্তে দায়ীদের শাস্তির দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

দেশের চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠন দুটির সদস্যরা চলমান ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে বলে অভিমত দিয়েছেন। চলমান সাংঘর্ষিক ঘটনায় প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নোয়াবের সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠন দুটির সদস্যদের এক যৌথসভায় চলমান ঘটনার প্রেক্ষাপটে এসব কথা বলা হয়। যৌথ সভা শেষে সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় সম্পাদক পরিষদ ও নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন শোক ও সমবেদনা জানায়। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে। সাংঘর্ষিক ঘটনায় প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ার দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব। একইসঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য রাষ্ট্রসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলেও মনে করে সম্পাদক পরিষদ ও নোয়াব।

এ ছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে সারাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এতে দ্রুত সংবাদ আদান-প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ তথ্যগত ব্ল্যাকআউটের আশঙ্কা তৈরি হয়। এর ফলে গত কয়েকদিনে গুজব ও মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য আরো দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। এ অবস্থায় অর্থনীতি সচল রাখা ও তথ্য আদান-প্রদানের জন্য অপরিহার্য ইন্টারনেট দ্রুত সচল করার দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব।

যৌথ এ সভায় উপস্থিত ছিলেন মাহফুজ আনাম, একে আজাদ, মতিউর রহমান, শহীদুল্লাহ খান, আলতামাশ কবির, মো. গোলাম রহমান, সাইফুল আলম, শাহরিয়ার করিম, শামসুল হক জাহিদ, নূরুল কবীর, আলমগীর হোসেন, নঈম নিজাম, শ্যামল দত্ত, জাফর সোবহান, মোস্তফা মামুন, মতিউর রহমান চৌধুরী, দেওয়ান হানিফ মাহমুদ, ও এ এম এম বাহাউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

১০

সারাদেশে ভারী বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা

১১

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

১২

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

১৩

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

১৪

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৫

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১৬

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১৭

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১৮

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

১৯

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

২০
X