কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ। এদিন সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাব দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই। এবং আন্দোলনকারীর কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই, যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে। সব ক্ষেত্রেই আমরা সহিংসতার নিন্দা জানাই।

মিলার আরও বলেন, আমরা চাই সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের স্বাধীনতার চর্চার সুযোগ পায় সেভাবে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতার চর্চার সুযোগ পাক। তারা তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার পাক। তাই আমরা চাই– আমরা আন্দোলনকারী, নাগরিক এবং সরকার সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই।

এ সময় সাংবাদিক নরসিংদীর জেল থেকে পালানো ৯ জঙ্গির বিষয়ে মিলারের মন্তব্য জানতে চান। তবে এই ব্যাপারে তিনি কোনো অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘বাংলাদেশের ঘটনা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আগেও বলেছি, আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। সেটা যেমনই হোক—শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা হোক বা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতা হোক। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করি।’

বাংলাদেশজুড়ে টেলিযোগাযোগ ব্যাহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিকসহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে। এটা এমন একটি বিষয় যা অন্যান্য দেশে ঘটলে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X