কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় ৩২ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অভিনন্দন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় ৩২ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ৩২ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়েছে, একাত্তরের পরাজিত শক্তি- স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে গত কয়েকদিন সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রাণহানি ঘটায়। বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করায় ও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা সপক্ষ শক্তির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার আজ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় আমরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারকে অভিনন্দন জানাই। একই সঙ্গে জামায়াত-শিবিরসহ অন্যান্য সন্ত্রাসীদের সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে আইনের আওতায় এনে বিচার করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ ছাড়া বর্তমান কোটা সংস্কার আন্দোলনরত সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি সরকার যেহেতু তোমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিয়েছে সে জন্য আন্দোলন পরিহার করে পড়ায় মনোযোগ দেওয়ার জন্য।

বিবৃতিদানকারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- ক্যাপ্টেন শাহাব উদ্দিন বীর উত্তম, অনারারী ক্যাম্পেন আদুল হক বীর বিক্রম, মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম, লে. কর্নেল আব্দুর রউফ বীর বিক্রম, মেজর জেনারেল মো. মাসুদুর রহমান বীর প্রতীক, লে. কর্নেল মো. দিদারুল আলম বীর প্রতীক, ক্যাপ্টেন কাজী আ. সাত্তার বীর প্রতীক, ডি.আই.জি (অব) কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, যুদ্ধাহত মেজর ওয়াকার হাসান বীর প্রতীক, প্র. ডা. আব্দুল্লাহ আল মামুন বীর প্রতীক, মো. শাহাজাহান কবির বীর প্রতীক, গোলাম আজাদ বীর প্রতীক, নুর উদ্দিন বীর প্রতীক, মো. মমিন উল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X