কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সকালে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে অবস্থান নেয়।

বিক্ষোভে তারা প্রতিবাদী স্লোগান দেয়। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘যে হাত ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও’।

এ সময় তারা আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানায়। তাদের বিক্ষোভের কারণে শান্তিনগর মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নতুন কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল (৩ আগস্ট) সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

তিনি বলেন, রোববার (৪ আগস্ট) থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না। এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না। সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

এ সময় গ্যাস-বিদ্যুৎ বিল না দেওয়ারও আহ্বান জানান তিনি। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরও বলেন, সারা দেশের ছাত্র-নাগরিক, অভিভাবক, মা-বোন যে যেখানে আছেন আগামীকাল (৩ আগস্ট) থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না। এটা আপনাদের দায়বদ্ধতা, প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল, প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান। আপনারা আর গুলি ছুড়বেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের অনুজ। আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X