ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১১:২৫ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা
শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক আন্দোলনকারী।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টার আগ থেকেই বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন তারা। এ সময় তাদেরকে সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে একদল যুবক।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে বলেও জানা গেছে।

আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি বলেন, একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X