কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ আগস্ট) দুপুরে জাতীয় নিরাত্তা কাউন্সিলের বৈঠকে তিনি নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও-পোড়াও করেছে সব তদন্ত হবে। সব তদন্ত ও বিচার হোক এটা আমি চাই।

শেখ হাসিনা বলেন, সহিংসতায় যেসব হত্যার ঘটনা ঘটেছে সেই হত্যা যারাই করুক, সে পুলিশ হোক, ছাত্র হোক, সে যেই হোক, সব তদন্ত হবে। তাদের বিচার হবে।

অপরদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে বেলা ১১টার দিকে নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন। বর্তমান সরকারের মেয়াদে এটিই জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সর্বোচ্চ এই নীতিনির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক।

এর আগে সর্বশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্যমন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X