কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৬:১৬ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে চলমান পরিস্থিতি ও কারফিউ জারির পরিপেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (৪ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে গত রোববারও (৪ আগস্ট) সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে গত বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, শুরুতে শুধু মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এরপর আস্তে আস্তে আন্তঃনগর ট্রেন চালু করা হবে।

যদিও মাত্র দুই দিনের ব্যবধানেই ৪ আগস্ট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X