কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের সময় আটক সব বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন  ও আন্দোলনকারীরা (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও আন্দোলনকারীরা (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

আন্দোলনের ফলে আটক সকল বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে বঙ্গভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

একইসঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বৈঠকের শুরুতে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বৈঠকে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জি এম কাদের, মজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐকোর মাহমুদুর রহমান মান্না, হেফাজত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমী ও মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামের ড. শফিকুর রহমান ও শেখ মো. মাসুদ, মেজর জেনারেল ফজলে রাখি (দন্য), জাকের পার্টির শ্যামিদ হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আপোলনের জুনায়েদ সাকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কল্যাণমন্ত্রী / জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

চাঁদাবাজির অতিষ্ঠে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইউপিডিএফ সদস্য নিহত

১০

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

১১

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১২

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১৩

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১৪

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৫

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৬

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

১৭

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১৮

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১৯

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

২০
X