কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে পলায়ন রোধে ফোন করুন বিজিবিকে

বিজিবির লোগো।
বিজিবির লোগো।

শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি। এমতাবস্থায় অস্থিরতা বিরাজ করছে দেশজুড়ে। এর মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে বিজিবি। যেখানে বলা হয়েছে, সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্য প্রদানের জন্য দুটি নম্বরও দেওয়া হয়েছে সেখানে। নম্বর দুটি হলো- +8801769-600682 এবং +8801769-620954

আওয়ামী লীগ সরকারের পতনের পর এর মধ্যেই অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করেছেন। এ সময় ধরাও পড়েছেন বেশ কয়েকজন।

সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বিমানবন্দরে আটক হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X