ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে আহত সেই ছাত্র ফেডারেশন নেতার মৃত্যু 

জুলফিকার আহমেদ শাকিল। ছবি : সংগৃহীত
জুলফিকার আহমেদ শাকিল। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট মিরপুরে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে আহত ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার আঁগারগাওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কালবেলাকে নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

জানা গেছে, জুলফিকার আহমেদ শাকিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভর চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শাকিল মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন আমাদের পাঠশালার সাবেক শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে, শাকিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

এক শোক বিবৃতিতে তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র জনতার ত্যাগ, রক্ত এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো। এই লড়ায়ে আরেকজন শহীদ আমাদের শাকিল৷ শহীদদের ত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না। শাকিলের লড়াই স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তনের লড়াই। আর কেউ যাতে শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, অবিচার করতে না পারে, রাষ্ট্র যাতে অবিচারের সংস্কৃতি কায়েম করতে না পারে- সেই ব্যবস্থা প্রবর্তনের লড়াই। আমরা শহীদদের স্মরণ করব, আর জীবিতদের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১০

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১১

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৩

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৫

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৬

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৮

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৯

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

২০
X