কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার বিদায়

মুখ খুললেন পুতুল

মোদির শপথ অনুষ্ঠান উপলক্ষে ভারত সফরকালে মেয়ের সঙ্গে শেখ হাসিনা। পুরোনো ছবি
মোদির শপথ অনুষ্ঠান উপলক্ষে ভারত সফরকালে মেয়ের সঙ্গে শেখ হাসিনা। পুরোনো ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখানে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে আগে থেকেই আছেন। তবু মায়ের সঙ্গে দেখা করতে পারেননি বলে দুঃখের কথা জানিয়েছেন সায়মা। খবর এনডিটিভির।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার শাসনের বিদায় ঘটে। এর সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সজীব ওয়াজেদ জয় সরব থাকলেও সায়মা চুপ ছিলেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক্সে পোস্ট দিয়ে এ নীরবতা ভাঙেন তিনি।

সায়মা ওয়াজেদ ওই পোস্টে লেখেন, আমার ভালোবাসার দেশ বাংলাদেশে মানুষের প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আমার এতটাই মন খারাপ যে, আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং জড়িয়ে ধরতে পারিনি। তবে এ পরিস্থিতিতেও তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

এর আগে সজীব ওয়াজেদ জয় জানান, ভারতে তার বোন কর্মসূত্রে আছেন। মা সেখানে যাওয়ায় খুব একটা সমস্যা হবে না। এ ছাড়া তিনিসহ পরিবারের সবাই বিদেশে স্থায়ী। নিজ নিজ বাসস্থানে তারা অভ্যস্ত হওয়ায় বাংলাদেশে না গেলেও কোনো সমস্যা হবে না।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত। দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার জানিয়েছে, শেখ হাসিনা এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন।

হিন্দু আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন। তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১০

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১১

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১২

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৩

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৪

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৫

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৮

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৯

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

২০
X