কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের শপথ

সচিবালয়ে প্রস্তুত ২১ গাড়ি

প্রস্তুত করা গাড়ির সারি। ছবি : সংগৃহীত
প্রস্তুত করা গাড়ির সারি। ছবি : সংগৃহীত

নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে আজ। এ সরকার ও সরকারের উপদেশষ্টাদের বৃহস্পতিবার রাতে শপথ বাক্য পাঠ করানো হবে। এজন্য প্রস্তুত করা হয়েছে ২১টি গাড়ি।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সরকারি পরিবহন পুল ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে ঘুরে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য প্রস্তুত করা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি। এ ছাড়া সরকারের বাকি উপদেষ্টাদের জন্য আরও ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এসব গাড়ি পাঠানো হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বিলুপ্ত হওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। ২১টি গাড়ি প্রস্তুত থাকলেও ১৫টি গাড়ি আপাতত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এসব গাড়িতে করে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে যাবেন।

প্রস্তুত করা গাড়ির মধ্যে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের একটি গাড়ি রয়েছে। এ গাড়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে।

এ ছাড়া প্রস্তুত করা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। এ গাড়িগুলো ২৫০০ সিসির। যার বাজার দর গাড়ির প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়িও এ তালিকায় রয়েছে। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X