কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি : সংগৃহীত

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউই বাড়ি ফিরে যেতে পারবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের বক্তব্য ও তৎপরতা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। কেউ ভোটকেন্দ্র দখল করতে এলে তাকে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা-৮ আসনে যুদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু লোক সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করে এবং রাতে ঘুমানোর আগেই পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে। জনগণ আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। এ কারণেই এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির এ মুখ্য সমন্বয়ক আরও বলেন, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির ইঙ্গিত দেয়। তবে এসব মোকাবিলায় আইন হাতে তুলে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।

নির্বাচনী প্রচারণাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X