কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গভবনের সামনে উৎসুক জনতার ভিড় 

অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। ছবি : কালবেলা
অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। কেউ অফিস থেকে বাড়ি ফেরার পথে এখানে দাঁড়িয়েছেন, পরিচিত কেউ এ সরকারের সদস্য হতে পারে সে আগ্রহ থেকেও এসেছেন অনেকে। উৎসুক জনতার ভিড়ের কারণে আশপাশের এলাকাতেও জটলা তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ইলেকট্রনিকস মিডিয়ার ফটো সাংবাদিকরা। যদিও ভোগান্তি এড়াতে বঙ্গভবনের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

উৎসুক জনতার কয়েকজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সোলায়মান ভূইয়া না‌মের এক ব‌্যবসায়ী ব‌লেন, ড. ইউনূস আমা‌দের আইডল। ওনা‌কে সম্মান জানা‌তে এখা‌নে এসেছি। নতুন সরকারে আমারও কয়েকজন পূর্বপরিচিত আসার কথা শুনেছি। সবার সহ‌যো‌গিতা থাক‌লে নতুন সরকার ভা‌লো কর‌বে।

ব্যাংকার আবুল খায়ের বলেন, অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। আগে থেকেই জানতাম আজ বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। সেটি অনুভব করার জন্যই এখানে এসেছি। আমরা চাই যারাই এই সরকারের উপদেষ্টা হিসেবে আসবেন তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ জাতিকে উপহার দেবেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী কামরুজ্জামান রনি বলেন, এতকিছুর বিনিময়ে আজ দেশে নতুন সরকার গঠন হতে যাচ্ছে, সেটি দেখার আগ্রহ নিয়েই এখানে এসেছি। আমাদের সন্তানরা অনেক রক্ত ঝরিয়েছে দেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে। আমার চাওয়া এই সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসবে।

এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গবভনের ভেতরে এবং বাইরের সড়কেও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। রাজধানীর রাজউক, অলিম্পিক ভবন, মাওলানা ভাসানী স্টেডিয়াম ও বঙ্গভবনের আশপাশের এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১০

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১১

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১২

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৩

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৪

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৫

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৭

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৮

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৯

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

২০
X