কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১১:৫১ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভালো থেকো বাংলা একাডেমি, বললেন সাবেক মহাপরিচালক

অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। ছবি: সংগৃহীত
অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। ছবি: সংগৃহীত

পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

রোববার (১১ আগস্ট) সকালে ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাত্র ১৭ দিনের মাথায় বাংলা একাডেমির মহাপরিচালক পদ থেকে অব্যাহতি নেওয়ায় অনেকেই মর্মাহত হয়েছেন। আবার অনেকে তার পদত্যাগে আনন্দও পেয়েছেন। তার প্রতি ক্ষোভের কারণে জাতীয় মনন ও সৃজন চর্চার সূতিকাগার বাংলা একাডেমির একটুখানি ক্ষতিও চান না বলে নিজ থেকে সরে এসেছেন তিনি।

কালবেলার পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগদান করে মাত্র ১৭ দিনের মাথায় অব্যাহতি নেয়ায় অনেকে কষ্ট পেয়েছেন, আবার অনেকে আনন্দও পেয়েছেন। সকলকে ধন্যবাদ। যা করেছি ভেবেচিন্তে করেছি। মাত্র দুই সপ্তাহ এ পদে কাজ করেই যেভাবে অকস্মাৎ আমার নানাবিধ 'অযোগ্যতা' আবিষ্কৃত হয়েছে, তার পরিমাণ আর বাড়তে দিতে চাইনি। বাংলা একাডেমি আমাদের জাতীয় মনন ও সৃজন চর্চার সূতিকাগার। এর কল্যাণ ভাবনা সবার আগে। আমার প্রতি ক্ষোভের কারণে এর একটি পরমাণুও আমি ক্ষতিগ্রস্ত হতে দিতে চাইনি। তাই সরে এসেছি। বাঙ্গালির আত্মপরিচয় অন্বেষার প্রাণকেন্দ্র বাংলা একাডেমি যুগান্তরের এই লগ্নে বৈশ্বিক উচ্চতায় অধিষ্ঠিত হোক, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মহিমা দিকে দিকে ছড়িয়ে পড়ুক এর মাধ্যমে--একাডেমির স্বল্পতম কালীন ডিজি হিসেবে সেই কামনা রইলো। সংক্ষিপ্ত এই সময়ে একাডেমির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং আমার শুভানুধ্যায়ীরা আমাকে যে অকুণ্ঠ সহযোগিতা দিয়েছেন, সে জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয়তু বাংলা একাডেমি।’

তার করা পোস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে অনেক শিক্ষার্থীরা মন্তব্য করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দীন লিখেছেন, ‘আমাদের ছিল হৃদয় ভারাক্রান্ত অভিবাদন। শুভ কামনা।’

সাগর হোসেন সোহাগ নামের একজন লিখেছেন, ‘আপনার প্রতি সবসময় শ্রদ্ধা ছিল আরও বেড়ে গেল স্যার..।’ আব্দুল হালিম নামের একজন লিখেছেন, ‘অনেক কষ্ট পেয়েছি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন স্যার।’

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১২তম উপাচার্য ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X