কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার দাবিতে মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ। ছবি : কালবেলা

জাতীয় প্রেস ক্লাবে অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে, পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ। রোববার (১১ আগস্ট) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ডিআরইউর সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান।

সংগঠনের সমন্বয়ক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর পরিচালনায় এসময় বক্তব্য দেন সমন্বয়ক ও ডিআরইউর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মহসিন হোসেন, সাবেক ইসি সদস্য রাশেদুল হক, সাবেক অর্থ সম্পাদক মানিক মুনতাসীর, ডিইউজের সাবেক অর্থ সম্পাদক গাজী আনোয়ার হোসেন, সিএমজেএফের সভাপতি গোলাম সামদানি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর এই প্রেস ক্লাবকে সরকারি দলের আখড়া বানিয়ে অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেওয়া হলেও পেশাদার সাংবাদিকরা ছিলেন বঞ্চিত। প্রেস ক্লাবকে আওয়ামী লীগের অঙ্গসংগঠন বানিয়ে বিএনপি বিটের সাংবাদিকদের কালো তালিকাভুক্ত করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দালাল সাংবাদিক যারা প্রেস ক্লাবের সদস্য তাদের সদস্যপদ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

অবিলম্বে দাবি পূরণ না হলে শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X