কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেট বন্ধের রিপোর্ট পাওয়া যাবে আজ : নাহিদ

উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করছেন নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ সোমবার ইন্টারনেট বন্ধের রিপোর্ট চলে আসার কথা। ইন্টারনেট বন্ধের সঙ্গে যারাই জড়িত হোক না কেন কেউ ছাড় পাবে না। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১২ আগস্ট) আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নাহিদ ইসলাম। বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ইন্টারনেট বন্ধ নিয়ে এটা প্রাথমিক তদন্ত। প্রয়োজনে আবারও তদন্ত করা হবে।

তরুণদের বিষয়ে নাহিদ বলেন, তরুণদের এই মন্ত্রণালয়ে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে দেশে ও দেশের বাহিরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী তাদের নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি।

তিনি বলেন, শুধু আইটি সেক্টরই নয় আমরা ভাবছি সরকারের জায়গা থেকে বিদেশে যেসব বাংলাদেশি তরুণ পড়াশোনা করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতে।

স্টার্টআপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, যেসব স্টার্টআপ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা এর নিন্দা জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে স্টার্টআপগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে।

এ ছাড়াও তিনি আরও বলেন, প্রকল্পগুলো তৈরির পেছনে বড় উদ্দেশ্য থাকে দুর্নীতি। এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে। যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের সক্ষমতা রয়েছে, তার ভেতরেই কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১০

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১১

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১২

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৩

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৪

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৬

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৭

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৮

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

২০
X