কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১০:০৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাধ্যতামূলক অবসরে সাবেক এসবিপ্রধান মনিরুল ও ডিএমপির কমিশনার হাবিবুর

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন পদে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্তরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে মো. মনিরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। তাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মো. মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মো. মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে মো. মনিরুল ইসলামকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

অপরদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে তার পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়। নতুন করে তাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X