কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৭ উপপুলিশ কমিশনার বদলি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গণআন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে পুলিশ-প্রশাসন। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এর মধ্যে ডিএমপির উপকমিশনার (ডিসি) ফারুক আহমেদকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে, ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের ডিসি মো. আসফিকুজ্জামান আকতারকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, রমনায় বদলির আদেশপ্রাপ্ত ডিসি মো. শাহরিয়ার আলীকে মতিঝিল বিভাগে, ট্রাফিক রমনায় বদলির আদেশপ্রাপ্ত রওনক জাহানকে উত্তরায়, ট্রাফিক ওয়ারীতে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ রুহুল কবীর খানকে তেজগাঁও বিভাগে, ডিএমপিরর রওনক আলমকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং এই পদে কর্মরত মোহাম্মদ সোহেল রানাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ আদেশ দ্রুত কার্যকর হবে।

একই সঙ্গে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১০

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১১

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১২

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৩

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৪

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৫

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৬

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৭

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৮

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

২০
X